কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৪, ১১:০১ পিএম
অনলাইন সংস্করণ

ডিএমপির ট্রাফিক মামলার জরিমানা কমিউনিটি ব্যাংকে দেওয়া যাবে; সমঝোতা স্মারক স্বাক্ষর

ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সে আনুষ্ঠানিকভাবে এর শুভ উদ্বোধন করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। ছবি : কালবেলা
ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সে আনুষ্ঠানিকভাবে এর শুভ উদ্বোধন করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। ছবি : কালবেলা

এখন থেকে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির মাধ্যমে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক মামলার জরিমানা দেওয়া যাবে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সে আনুষ্ঠানিকভাবে এর শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) খোন্দকার নজমুল হাসান এবং কমিউনিটি ব্যাংকের পক্ষ থেকে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. আব্দুল কাইয়ুম খান চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর শেষে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, এনডিসি অতিথিবৃন্দদের নিয়ে কেক কেটে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার জরিমানা প্রদানের শুভ উদ্বোধন করেন।

অনুষ্ঠানের শুরুতে কমিউনিটি ব্যাংকের পক্ষ থেকে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে ট্রাফিক মামলার জরিমানা প্রদান পদ্ধতি এবং এর ফলে গ্রাহকদের সুবিধাসমূহ তুলে ধরা হয়।

ডিএমপি কমিশনার ট্রাফিক মামলার জরিমানা পরিশোধের বিষয়ে কমিউনিটি ব্যাংকের অংশগ্রহণকে স্বাগত জানান এবং সফলতা কামনা করেন। তিনি এই বিষয়টিকে বাস্তবে রূপ দেওয়ার জন্য যারা প্রচেষ্টা চালিয়েছেন তারাসহ উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

উল্লেখ্য, কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির পাশাপাশি বর্তমানে প্রচলিত পদ্ধতিতে ও ট্রাফিক মামলার জরিমানা প্রদান করা যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

১০

নামাজরত মুসল্লির মৃত্যু

১১

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

১২

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

১৩

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

১৪

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১৫

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১৬

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১৭

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৮

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১৯

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

২০
X