কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৪, ০৪:২৩ পিএম
আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

শাহবাগে বেসরকারি ট্রেইনি চিকিৎসকদের বিক্ষোভ

শাহবাগে বেসরকারি ট্রেইনি চিকিৎসকদের বিক্ষোভ। ছবি : সংগৃহীত
শাহবাগে বেসরকারি ট্রেইনি চিকিৎসকদের বিক্ষোভ। ছবি : সংগৃহীত

রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন বেসরকারি ট্রেইনি চিকিৎসকরা। জানা গেছে, মাসিক ভাতা ৫০ হাজার টাকা করার দাবিতে তারা বিক্ষোভ করছেন।

বিক্ষোভকারীরা জানান, সকাল ১০টার দিকে তারা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) জড়ো হন এবং পরে শাহবাগ মোড়ের দিকে মিছিল নিয়ে যান।

তারা আরও জানান, দীর্ঘদিন ধরে মাসিক ভাতা বাড়ানোর দাবি জানিয়ে আসছেন তারা, কিন্তু কর্তৃপক্ষ তাদের দাবি কর্ণপাত করেনি।

বিক্ষোভের সময় তারা নানা স্লোগান দেন। এর মধ্যে হলো- ‘তুমি কে আমি কে, ডাক্তার ডাক্তার’, ‘দাবি মোদের একটাই ৫০ হাজার ভাতা চাই’, ‘আর নয় কালক্ষেপণ, দিতে হবে প্রজ্ঞাপন’।

তারা জানান, ২৫ হাজার টাকা বেতনে ঢাকা শহরে থাকা খুব কষ্টকর। যার কারণে দীর্ঘদিন ধরে এই আন্দোলন করছেন তারা। রোগীর ভালো সেবা নিশ্চিত করতে হলে ডাক্তারদের অবশ্যই ৫০ হাজার টাকা ভাতা দিতে হবে।

এদিকে চিকিৎসকদের হঠাৎ অবরোধের কারণে যান চলাচলে বিঘ্ন ঘটেছে। এতে রীতিমতো দুর্ভোগে পড়েছেন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১০

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১১

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১২

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৩

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৪

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৫

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১৬

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৭

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১৮

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১৯

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

২০
X