কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৪, ০৬:১৩ এএম
আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৪, ০৭:১৪ এএম
অনলাইন সংস্করণ

প্রাণিসম্পদ অধিদপ্তরের নতুন মহাপরিচালক ড. আবু সুফিয়ান

ড. মো. আবু সুফিয়ান। ছবি : সংগৃহীত
ড. মো. আবু সুফিয়ান। ছবি : সংগৃহীত

প্রাণিসম্পদ অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক (ডিজি) পদে নিয়োগ পেয়েছেন ড. মো. আ বু সুফিয়ান। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) তাকে নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। এর আগে আবু সুফিয়ান টক্সিকোলোজি অ্যান্ড জুরিসপ্রুডেন্সে চিফ সায়েন্টিফিক অফিসারের দায়িত্বে ছিলেন।

মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, বর্তমান মহাপরিচালক ডা. মো. রেয়াজুল হকের অবসরে যাওয়ার কথা ছিল ৩১ ডিসেম্বর। কিন্তু ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিয়ে সমাবেশ করাসহ নানা বিতর্কিত কর্মকাণ্ডে প্রশ্নের মুখে পড়েন তিনি। ফলে মেয়াদ শেষ হওয়ার আগেই তাকে সরিয়ে দেওয়া হলো।

মহাপরিচালক পদে নতুন নিয়োগ পাওয়া ড. মো. আবু সুফিয়ানের গ্রামের বাড়ি চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নে। তিনি ১৯৯৯ সালে ১৯তম বিসিএস পাস করে সায়েন্টিফিক অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন।

২০০৯ সালে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, ২০১৭ সালে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এবং ২০২২ সালে পরিচালক (গ্রেড-৩) পদে পদোন্নতি পান। শিক্ষাজীবনে আবু সুফিয়ান জাপানের কাগাওয়া বিশ্ববিদ্যালয় থেকে ফার্মাকোলজি বিষয়ে পিএইচডি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ থেকে ডিস্টিংশনসহ মাস্টার্স ডিগ্রি এবং ডক্টর অব ভেটেরিনারি মেডিসিনে প্রথম শ্রেণিতে গ্র্যাজুয়েশন অর্জন করেন।

১৯৯১ সালে ক্যান্টনমেন্ট কলেজ যশোর থেকে এইচএসসি এবং ১৯৮৯ সালে জীবননগর পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন। জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে তার ১৫টি গবেষণা আর্টিকেল প্রকাশিত হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

১০

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

১১

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

১২

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৩

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

১৪

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

১৫

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

১৬

স্টেডিয়ামের পরিছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন তামিম

১৭

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

১৮

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

১৯

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

২০
X