কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৪, ১০:২১ এএম
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৪, ১১:১৬ এএম
অনলাইন সংস্করণ

কোথায় চলবে ক্ষতিগ্রস্ত ৫ মন্ত্রণালয়ের কার্যক্রম?

কোথায় চলবে ক্ষতিগ্রস্ত ৫ মন্ত্রণালয়ের কার্যক্রম?
আগুনে পোড়া সচিবালয়। ছবি : সংগৃহীত

দেশের প্রশাসনিক কেন্দ্র সচিবালয়ের একটি ভবনে বুধবার মধ্যরাতে আগুন লাগে। সচিবালয়ে অগ্নিকাণ্ডে পাঁচটি মন্ত্রণালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। পুড়ে গেছে অনেক নথিপত্র। এ অবস্থায় প্রশ্ন উঠেছে, সংশ্লিষ্ট পাঁচ মন্ত্রণালয়ের কার্যক্রম কোথায়, কীভাবে চলবে।

এ বিষয়ে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে কথা বলেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

আসিফ মাহমুদ বলেছেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মন্ত্রণালয়গুলোর কার্যক্রম পরিচালনা ও চলমান রাখার জন্য অন্যান্য বিভিন্ন সরকারি দপ্তর যেখানে জায়গা খালি আছে, সেই জায়গাগুলো খুঁজে বের করার কার্যক্রম শুরু হয়েছে। অস্থায়ীভাবে আপাতত কার্যক্রম সেসব জায়গা থেকে পরিচালিত হবে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নথি অনলাইনে থাকায় সেগুলো পাওয়া যাবে জানিয়ে উপদেষ্টা আসিফ বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পুড়ে যাওয়া নথিগুলো কতখানি পাওয়া যাবে সেগুলো তদন্ত করলে জানা যাবে।

ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, সচিবালয়ে আগুনের ঘটনায় গঠিত তদন্ত কমিটিকে সহায়তা করতে সচিবালয়ের অভ্যন্তরে স্থাপিত সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সচিবালয়ের স্পর্শকাতর স্থানে অগ্নিকাণ্ডের ঘটনাটি সরকার খুবই গুরুত্বের সঙ্গে দেখছে।

ব্রিফিংয়ে সরকারের নানান উদ্যোগের কথা জানাতে স্বরাষ্ট্র উপদেষ্টাসহ পরিবেশ, বন ও জলবায়ু এবং পানিসম্পদ মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ জুন: ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

১০

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

১১

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

১২

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১৩

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১৪

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৫

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৬

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৭

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৮

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৯

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

২০
X