কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৫, ০৩:৫৯ পিএম
আপডেট : ০১ জানুয়ারি ২০২৫, ০৪:৫০ পিএম
অনলাইন সংস্করণ

‘মে মাস থেকে ফিটনেসবিহীন বাস চলতে দেওয়া হবে না’

‘মে মাস থেকে ফিটনেসবিহীন বাস চলতে দেওয়া হবে না’
মিরপুরে বিআরটিএ’র বিভাগীয় কার্যালয়ের ভিআইসি সেন্টারের সভাপক্ষে মতবিনিময় সভায় কথা বলেন সংস্থাটির চেয়ারম্যান মো. ইয়াসিন। ছবি : সংগৃহীত

আগামী মে মাস থেকে সড়কে ফিটনেসবিহীন বাস চলতে দেওয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান মো. ইয়াসিন।

বুধবার (০১ জানুয়ারি) রাজধানীর মিরপুরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) বিভাগীয় কার্যালয়ের ভিআইসি সেন্টারের সভাপক্ষে বিআরটিএ এর বিভিন্ন সেবা সংক্রান্ত বিষয়ে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

বিআরটিএ চেয়ারম্যান বলেন, রাজধানীর বাসগুলোকে দেখলে বোঝা যায়, এগুলোর কী অবস্থা। এজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি, আগামী মে মাস থেকে সড়কে কোনো ফিটনেসবিহীন বাস চলতে দেওয়া হবে না। এ বিষয়ে ইতোমধ্যেই মালিক পক্ষের সঙ্গে কথা হয়েছে। এ ছাড়া সড়কে শৃঙ্খলা ফেরাতে ম্যাজিস্ট্রটদের অভিযান শুরু করা হবে।

তিনি বলেন, ম্যাজিস্টেটদের অভিযানের প্ল্যান করা হচ্ছে। পাশাপাশি পরিবেশ অধিদপ্তরের সঙ্গে যৌথভাবে মোবাইল কোর্ট পরিচালনা করছি। বাস ড্রাইভার ও কন্ট্রাক্টরদের জন্য প্রশিক্ষণ কেন্দ্র চালু করব।

এ সময় ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক জহির আল লতিফ বলেন, আমি গতকালই সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছি। ঢাকার বাসগুলোর অবস্থা খুবই খারাপ। এর আগে আরও খারাপ ছিল। আপনার আগামী তিন থেকে ছয় মাসের মধ্যে ঢাকার পরিবহন ব্যবস্থায় অনেক উন্নতি দেখতে পারবেন।

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি আবদুর রহিম দুদু বলেন, আমাদের দেশের ড্রাইভারদের প্রাতিষ্ঠানিক শিক্ষা দেওয়া হয় নাই। এ ছাড়া আমাদের পাঠ্য বইয়ে সড়ক দুর্ঘটনা সম্পর্কিত সতর্কতার বিষয় যুক্ত করতে হবে। বিদেশের সড়কে একটা বিড়ালও ঢুকতে পারেন না। কিন্তু আমাদের দেশে সেই অবস্থা নেই।

তিনি বলেন, আমি চাই এদেশের দুর্ঘটনা একদম কমে যাক। বিআরটিএ ইতোমধ্যেই অনেক সেবা আপগ্রেড করেছে, ভবিষ্যতেও আরও করবে বলে আমি প্রত্যাশা করি। কন্ট্রাকে গাড়ি না চালাতে বিআরটিএ উদ্যোগ নিতে যাচ্ছে। এটা করতে পারলে অনেকটা শৃঙ্খলা ফিরে আসবে। এ ছাড়া সড়কের বামের লেন ক্লিয়ার রাখতে পুলিশদের অনুরোধ করা হয়েছে। কিন্তু পুলিশের পক্ষ থেকে কোনো সহযোগিতা করা হয়নি। তবে সড়ক সচিব ও বিআরটিএ চেয়ারম্যান আমাদের নিয়ে সড়কের এই সমস্যা সমাধান করবেন বলে আশ্বস্ত করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

১০

গণপিটুনির শিকার ডিবি সদস্যরা অপহরণচেষ্টায় জড়িত, মামলার পর গ্রেপ্তার

১১

‘এখনো সময় আছে’, জুলাইপন্থীদের উদ্দেশে মাহফুজ আলমের বার্তা

১২

গাইবান্ধায় রামের মূর্তি ‘অবমাননার’ প্রতিবাদে শাহবাগে মশাল মিছিল

১৩

অপতথ্য প্রচার নিয়ে বিবৃতি দিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী

১৪

সন্ধ্যার পর ফুটপাত দখল, রাস্তা জুড়ে চলছে চোরাই পণ্যের হাট

১৫

মাজারে মদ-গাঁজার আসর বন্ধের নির্দেশ ডিসি সারওয়ারের

১৬

ফেনীতে ইয়াবাসহ তাঁতী দল নেতা গ্রেপ্তার

১৭

সেই ঘটনায় ১৬ বছর পর প্রভার পাশে শিহাব শাহীন, তুললেন বিচারের প্রশ্ন

১৮

‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৯

নতুন যুদ্ধবিরতির পরপরই লেবাননে ইসরায়লের ১২ হামলা  

২০
X