কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৫, ০৪:২৯ পিএম
অনলাইন সংস্করণ

ফায়ারফাইটার নয়নের পরিবারকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আর্থিক সহায়তা

অনুদান তুলে দিচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। ছবি : কালবেলা
অনুদান তুলে দিচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। ছবি : কালবেলা

সচিবালয়ের অগ্নিদুর্ঘটনায় দায়িত্ব পালনরত অবস্থায় ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হয়ে হাসপাতালে মৃত্যুবরণকারী ফায়ারফাইটার মো. সোয়ানুর জামান নয়নের (২৪) পরিবারকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঁচ লাখ টাকার নগদ সহায়তা প্রদান করা হয়েছে।

সোমবার (৬ জানুয়ারি) দুপুরে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) রাজধানীর বাংলাদেশ সচিবালয়ে তার দপ্তরে নয়নের পিতা মো. আক্তারুজ্জামানের হাতে এ অনুদান তুলে দেন।

অনুদান প্রদানকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ কামাল, নয়নের একমাত্র বোন সীমা আক্তার ও তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে নিহত নয়নের পরিবারকে (২৬ ডিসেম্বর) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পক্ষ থেকে নগদ ১ লাখ টাকা এবং দাফন-কাফনের খরচ বাবদ আরও ৫০ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়।

উল্লেখ্য, ফায়ারফাইটার মো. সোয়ানুর জামান নয়নের গ্রামের বাড়ি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার ১১ নং বড়বালা ইউনিয়নের আটপুনিয়া গ্রামে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

১০

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১১

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১২

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৩

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৪

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৫

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৬

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৭

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৮

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৯

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

২০
X