কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৫, ০৮:০১ পিএম
আপডেট : ০৯ জানুয়ারি ২০২৫, ০৮:৪২ পিএম
অনলাইন সংস্করণ

তিউনিশিয়ার নৌ-দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

তিউনিসিয়ার সমুদ্র উপকূলবর্তী শহর স্ফ্যাক্সের সমুদ্রসীমায় সংঘটিত নৌ-দুর্ঘটনায় এক বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) এ তথ্য জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম।

তিনি বলেন, গত বছরের ৩১ ডিসেম্বর তিউনিশিয়ার সমুদ্র উপকূলবর্তী শহর স্ফ্যাক্সের সমুদ্রসীমায় সংঘটিত নৌ-দুর্ঘটনায় ৫০ জন অভিবাসীকে উদ্ধার করা হয়। এর মধ্যে ৪৮ জনকে জীবিত উদ্ধার করা হয়, যার মধ্যে ৩৬ জন বাংলাদেশি, ৬ জন পাকিস্তানি এবং ৭ জন সিরীয় ও মিশরীয় নাগরিক। অবশিষ্ট দুই জনকে মৃত উদ্ধার করা হয়। তাদের মধ্যে একজন বাংলাদেশি রয়েছে।

রফিকুল আলম বলেন, মারা যাওয়া মরদেহ দুটির ডিএনএর নমুনা সংগ্রহ করা হয়েছে। মরদেহগুলোহ স্ফ্যাক্সের হাবিব বুরগিবা হাসপাতালের মর্গে সংরক্ষণ করে রাখা হয়েছে। বাংলাদেশ থেকে মৃতের নিকটাত্মীয়ের ডিএনএ নমুনার সঙ্গে মিল সাপেক্ষে মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, এ ছাড়াও গত ১ জানুয়ারি তিউনিস থেকে ৩৫০ কিলোমিটার দূরের সমুদ্র উপকূলবর্তী শহর মাহদিয়া নামক অঞ্চলে একটি দুর্ঘটনা ঘটে। ওই ঘটনায় ১৬ জনকে উদ্ধার করা হয়, যাদের মধ্যে ১৪ জন বাংলাদেশি এবং ২ জন সুদানের নাগরিক। জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে ছেড়ে দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাজারে মদ-গাঁজার আসর বন্ধের নির্দেশ ডিসি সারওয়ারের

ফেনীতে ইয়াবাসহ তাঁতী দল নেতা গ্রেপ্তার

সেই ঘটনায় ১৬ বছর পর প্রভার পাশে শিহাব শাহীন, তুললেন বিচারের প্রশ্ন

পরিবর্তন হচ্ছে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম

নতুন যুদ্ধবিরতির পরপরই লেবাননে ইসরায়লের ১২ হামলা  

‘পুকুর-ফিশারিজের জন্য সড়ক যেন নষ্ট না হয়’

ভক্তদের চাহিদায় বাড়ছে বিটিএসের শো

শিক্ষায় গুরুত্ব দিলে বিশ্বের এক নম্বর জাতি হওয়া সম্ভব : শিক্ষামন্ত্রী

ফুটবলযুদ্ধ নিয়ে নাটক ‘ফ্যান অব ব্রাজেন্টিনা’

জীবনের গল্প নিয়ে আসছে ‘চাওয়া পাওয়া’

১০

দেশজুড়ে বজ্রবৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন

১১

ফেনী জেলা যুবদলের স্থগিতাদেশ প্রত্যাহার

১২

প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু

১৩

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ৫০০ বছরের পুরোনো ফুটবল

১৪

অফিসার্স ক্লাবে রূপালী ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন

১৫

প্রজ্ঞাপনের পর চাকরিরত ও পেনশন-অবসরে যেসব সুবিধা বাড়ল

১৬

ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, স্বর্ণের চেইন-টাকা লুট

১৭

এলপিএলের জন্য সাকিব আল হাসানকে এনওসি দিল বিসিবি

১৮

বিয়ে বাড়িতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

১৯

কূটনৈতিক চাপ / হিজবুল্লাহর সঙ্গে নতুন যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল

২০
X