কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৫, ০৭:০০ পিএম
অনলাইন সংস্করণ

জুলাই ঘোষণাপত্র তৈরিতে সব রাজনৈতিক দল একমত হয়েছে : আসিফ নজরুল

আইন ও বিচারবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। ফাইল ছবি
আইন ও বিচারবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। ফাইল ছবি

জুলাই ঘোষণাপত্র তৈরিতে সব রাজনৈতিক দল একমত বলে জানিয়ে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, জুলাই ঘোষণাপত্র তৈরিতে সব দল একমত। তবে এটি তৈরিতে তাড়াহুড়ো কিংবা কালক্ষেপণ যেন না হয় সেদিকে নজর দিতে হবে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে সর্বদলীয় বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

আসিফ নজরুল বলেন, যত সময়ই লাগুক না কেন ঘোষণাপত্রটি ভালোভাবে যেন তৈরি করা হয়। তাড়াহুড়ো যেন না করা হয়, আবার কালক্ষেপণও যেন না হয়। সেদিকেও খেয়াল রাখতে হবে।

তিনি আরও বলেন, ঘোষণাপত্র নিয়ে দরকার হলে একটি কমিটি করা হবে। কমিটি দরকার হলে আবার সবার সঙ্গে আলোচনা করে ঘোষণাপত্র প্রণয়ন করবে।

এর আগে, আওয়ামী লীগ সরকারের পতনের পর অভ্যুত্থান কেন্দ্র করে একটি ঘোষণাপত্র প্রকাশের ঘোষণা দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। পরে সরকার জানায়, সব পক্ষের সাথে আলোচনা করে দেওয়া হবে গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র। তারই প্রেক্ষিতে আজ বিকেলে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র ঘোষণার বিষয়ে বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা।

বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, জামায়াতে’র সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসনাত কাইয়ুম, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান ও যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের আরিফ সোহেল, জাতীয় নাগরিক কমিটির নাসিরুদ্দীন পাটোয়ারি ও আখতার হোসেনসহ প্রমুখ অংশ নিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X