কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৫, ১১:৩২ পিএম
অনলাইন সংস্করণ
এবিসি’র পূর্ণাঙ্গ কমিটি গঠন 

সভাপতি জাফরী, মহাসচিব দেবাশীষ

এবিসির সভাপতি চৌধুরী দৌলত মোহাম্মদ জাফরী (বাঁয়ে) ও মহাসচিব দেবাশীষ রঞ্জন সরকার (ডানে)। ছবি : সংগৃহীত
এবিসির সভাপতি চৌধুরী দৌলত মোহাম্মদ জাফরী (বাঁয়ে) ও মহাসচিব দেবাশীষ রঞ্জন সরকার (ডানে)। ছবি : সংগৃহীত

সরকারি ও বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন, রেডিও স্টেশনগুলোর সংবাদ উপস্থাপক, টক-শো সঞ্চালক, রেডিও জকি ও অনুষ্ঠান উপস্থাপকদের সংগঠন অল ব্রডকাস্টার্স কমিউনিটির (এবিসি) পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) এবিসি’র নিজ কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যদের উপস্থিতিতে সংগঠনটির নবনির্বাচিত সভাপতি চৌধুরী ফ্রি-ল্যান্সার উপস্থাপক চৌধুরী দৌলত মোহাম্মদ জাফরী এবং মহাসচিব যমুনা টিভির সিনিয়র নিউজ প্রেজেন্টার দেবাশীষ রঞ্জন সরকার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন।

এর আগে ঢাকার পূর্বাচলের একটি রিসোর্টে শুক্রবার (১০ জানুয়ারি) উৎসবমুখর পরিবেশে এবিসি’র ফ্যামিলি ডে-২০২৫ অনুষ্ঠিত হয়। দিনটিকে উদ্‌যাপন করেন এবিসি পরিবারের সদস্যরা।

প্রথম বার্ষিক সাধারণ সভায় আগামী ২ বছরের জন্য ২৭ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। বার্ষিক সাধারণ সভায় কণ্ঠভোটের মাধ্যমে সর্বসম্মতিক্রমে চৌধুরী দৌলত মোহাম্মদ জাফরীকে সভাপতি ও দেবাশীষ রঞ্জন সরকারকে মহাসচিব নির্বাচিত করে পূর্ণাঙ্গ কমিটি করার দায়িত্ব দেওয়া হয়।

কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন- সহসভাপতি সাদিয়া আফরিন (বিটিভি), লিজা চৌধুরী (জিটিভি), নাহিদ জামান সোমা (বাংলাভিশন) ও নুজহাত আফরিন (এসএ টিভি), যুগ্ম সম্পাদক- শাওন আহসানুর রহমান (একাত্তর টিভি), হাসান মাহাদী (স্টার নিউজ) ও মামুন আব্দুল্লাহ (বাংলাভিশন), কোষাধ্যক্ষ- রাজেশ রঞ্জন সরকার (গ্লোবাল টিভি), সাংগঠনিক সম্পাদক- আশফাকুর রহমান আদনান (এসএ টিভি), স্বাস্থ্য সম্পাদক- ডক্টর রাশিদা সুলতানা রিংকু (মোহনা টিভি), সাংস্কৃতিক সম্পাদক- রিফাত শিশির (এসএ টিভি), ক্রীড়া সম্পাদক- নাবিল কায়সার (টি স্পোর্টস), শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক- আনোয়ার সরকার রাজ (এশিয়ান টিভি), সমাজকল্যাণ সম্পাদক- রাশিদ কামাল, দপ্তর সম্পাদক -সিনথিয়া রহমান (আর টিভি), আইসিটি সম্পাদক- তামান্না নাহিদ খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক- মামুনুর রশীদ রাজ (জিটিভি), ইভেন্ট বিষয়ক সম্পাদক- রেহনুমা চৈতি (জিটিভি), আইন সম্পাদক- মোস্তফা কামাল তোহা (ডিবিসি নিউজ) ও নারী কল্যাণ সম্পাদক- সাবরিনা চৌধুরী (এসএ টিভি)।

কার্যনির্বাহী সদস্যরা হলেন- শিপন আহসান, রিয়াজ হাফিজ (একুশে টিভি), ফয়সাল তিতুমীর (যমুনা টিভি), আহমেদ রেজা (যমুনা টিভি) ও ফাহিম রহমান (একাত্তর টিভি)।

দেশের টেলিভিশন ও রেডিওর উপস্থাপকদের পাশে থেকে তাদের কল্যাণে সামগ্রিক উন্নয়নে ভূমিকা রাখার লক্ষ্যে অল ব্রডকাস্টার্স কমিউনিটি (এবিসি) ২০২৪ সালের ৭ জুন যাত্রা শুরু করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X