বগুড়া ব্যুরো
প্রকাশ : ০৫ জুন ২০২৫, ০৫:২৯ পিএম
অনলাইন সংস্করণ

বগুড়ায় ছাত্রদলের পদবঞ্চিতদের আমরণ অনশন

সদ্য ঘোষিত বগুড়া জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটিতে স্থান না পাওয়ায় পদবঞ্চিত নেতাকর্মীরা আমরণ অনশন কর্মসূচি। ছবি : কালবেলা
সদ্য ঘোষিত বগুড়া জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটিতে স্থান না পাওয়ায় পদবঞ্চিত নেতাকর্মীরা আমরণ অনশন কর্মসূচি। ছবি : কালবেলা

সদ্য ঘোষিত বগুড়া জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটিতে স্থান না পাওয়ায় পদবঞ্চিত নেতাকর্মীরা আমরণ অনশন কর্মসূচি শুরু করেছেন।

বৃহস্পতিবার (০৫ জুন) দুপুরে শহরের শহীদ খোকন পার্কের শহীদ মিনারে তারা এ অনশন শুরু করেন।

পদবঞ্চিতদের অভিযোগ, কী কারণে তাদের নতুন কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়নি, সে বিষয়ে কেন্দ্রীয়ভাবে কোনো সুস্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়নি। তারা জানিয়েছেন, উপযুক্ত কারণ না জানা পর্যন্ত এই আমরণ অনশন চলবে।

এর আগে কেন্দ্র থেকে ঘোষিত হয় ১৬১ সদস্যের বগুড়া জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি এবং ৯৩ সদস্যের শহর ছাত্রদল কমিটি। একই দিন জেলার সরকারি-বেসরকারি কলেজ ও মাদ্রাসাসহ মোট ৬৭টি শিক্ষা প্রতিষ্ঠানে আংশিক কমিটিও প্রকাশ করা হয়।

যদিও অন্যান্য ৬৮টি শাখা কমিটি নিয়ে আপত্তি না থাকলেও জেলা কমিটি নিয়ে গুরুতর অভিযোগ তুলেছেন পদবঞ্চিতরা। তাদের দাবি, সদ্য ঘোষিত জেলা কমিটিতে ছাত্রলীগ ও যুবলীগের সাবেক নেতাকর্মী, এমনকি আওয়ামী লীগের নেতাদের সন্তানদেরও জায়গা দেওয়া হয়েছে।

এ বিষয়ে পদবঞ্চিত নেতা নাসিরুদ্দিন মামুন বলেন, ‘আমরা বহু বছর ধরে ছাত্রদলের রাজনীতি করছি। সামনে থেকে আন্দোলন-সংগ্রামে অংশ নিয়েছি। অথচ আজ আমাদের মূল্যায়ন করা হলো না। কেন আমাদের বাদ দেওয়া হলো, তা না জানা পর্যন্ত অনশন চালিয়ে যাব।’

আরেক পদবঞ্চিত নেতা আলমগীর হোসেন বলেন, ‘নতুন কমিটিতে ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীদের স্থান দেওয়া হয়েছে। যারা বিএনপির রাজনীতি করেন, তারাই আজ বঞ্চিত। এর প্রমাণও আমাদের কাছে রয়েছে।’

এদিকে এসব অভিযোগ অস্বীকার করেছেন বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান। তিনি বলেন, ‘যারা আজ অনশনে বসেছেন, তারা দীর্ঘদিন ধরে সংগঠনের কোনো কার্যক্রমে সক্রিয় ছিলেন না। এমনকি তারা ছাত্রদলে থাকবেন না যুবদলে যাবেন, সে বিষয়েও তারা কোনো স্পষ্ট অবস্থান দেননি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি গেলেই ফেরত পাঠানো হবে

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

১০

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

১১

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

১২

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

১৩

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১৪

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

১৫

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

১৬

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

১৭

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১৮

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১৯

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

২০
X