কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৫, ০২:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

২০ বছরের অধিক সাজা খাটা বন্দিদের মুক্তির দাবিতে মানববন্ধন

বন্দিদের পরিবারের সদস্যরা মানববন্ধন করেন। ছবি : কালবেলা
বন্দিদের পরিবারের সদস্যরা মানববন্ধন করেন। ছবি : কালবেলা

কারাবিধির ৫৬৯ ধারায় ২০ বছরের অধিক সাজা খাটা বন্দিদের মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন।

শনিবার (১৮ জানুয়ারি) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বন্দিদের পরিবারের সদস্যরা মানববন্ধন করেন। বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের সভাপতি মাওলানা মীর ইদরীস সভাপতিত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের নেতারা বলেন, স্বৈরাচারের আমলে প্রহসনমূলক বিচারের মাধ্যমে অনেক নিরপরাধ ব্যক্তিদের কেউ দীর্ঘমেয়াদি সাজা প্রদান করা হয়েছে এবং বন্দিরাও ২০বছরের অধিক সময় ধরে তারা সাজা খেটেছেন। স্বৈরাচারমুক্ত এই নতুন স্বাধীন দেশে সরকারের উচিত এই বন্দিদেরকে বিশেষ বিবেচনায় মুক্তির ব্যবস্থা করা এবং নতুন স্বাধীন দেশে স্বাধীনতার প্রতিফলন ঘটানো।

মানববন্ধনে বক্তাগণ জুলাইয়ের সকল শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করেন।

এতে প্রধান বক্তা ছিলেন, কারামুক্তি আন্দোলনের সেক্রেটারি মো. শফিকুল ইসলাম। আরও বক্তব্য রাখেন, কারামুক্তি আন্দোলনের আইনি সহায়তা বিভাগের প্রধান আলতাফ হোসেন ও তথ্য ও গবেষণা বিভাগের প্রধান মাওলানা মো. ইসহাক খান।

এ ছাড়াও ভুক্তভোগী পরিবারের পক্ষে কথা বলেন- মো. রিপন, রনি, মেহেদি, মমিনুল হক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১০

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১১

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১২

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৩

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৪

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১৫

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

১৬

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

১৭

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

১৮

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

১৯

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

২০
X