কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৫, ০৪:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

‘ওসি শাহ আলম সম্ভবত পাশের দেশে পালিয়ে গেছেন’

ক্র্যাবের মতবিনিময় সভায় ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। ছবি : সংগৃহীত
ক্র্যাবের মতবিনিময় সভায় ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। ছবি : সংগৃহীত

রাজধানীর উত্তরা পূর্ব থানা থেকে পালানো সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম এখনো ধরা পড়েননি। সম্ভবত তিনি ইন্ডিয়া বা পাশের দেশে পালিয়ে গেছেন বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

কমিশনার বলেন, ‘পালানো ওসি শাহ আলমকে পুলিশ ছেড়ে দেয়নি। দেওয়ার প্রশ্নই আসে না। তাকে যদি পুলিশ ছাড়বেই, তবে কুষ্টিয়াতেই ছেড়ে দিত। ঢাকায় আনার পর ছাড়ত না। আমরা তাকে ধরতে সর্বোচ্চ চেষ্টা করছি। তবে ধারণা করা হচ্ছে, সে হয়তো এ দেশে আর নেই, ভারত বা অন্য কোথাও পালিয়ে গেছেন।’

তিনি বলেন, ‘বাস্তব কথা হচ্ছে, একটু সহানুভূতি দেখাতে গিয়েছিল পুলিশ সদস্যরা। হাজতখানায় না ঢুকিয়ে একজন পুলিশ অফিসারের রুমে রাখা হয় তাকে। হাজতে থাকলে হয়তো পালাতে পারতেন না। একজন সাব-ইন্সপেক্টরের দায়িত্বে রাখা হয়েছিল। সেখানে সে হয়তো কেয়ারলেস হয়েছিল, এর ফাঁকে সেই সাবেক ওসি পালিয়ে গেছেন। দায়িত্ব অবহেলাজনিত কারণে সংশ্লিষ্ট দুজনকে বরখাস্ত করা হয়েছে।’

এর আগে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার অভিযোগে ডিএমপি পুলিশের একটি দল গত ৮ জানুয়ারি রাতে কুষ্টিয়া পুলিশ লাইনস এলাকা থেকে শাহ আলমকে গ্রেপ্তার করে। পরে কুষ্টিয়া থেকে তাকে উত্তরা পূর্ব থানায় এনে পুলিশি হেফাজতে রাখা হয়। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে সেখান থেকে তিনি পালিয়ে যান।

এ ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে একজন সহকারী উপপরিদর্শককে (এএসআই) বরখাস্ত করা হয়। সংশ্লিষ্ট থানার দায়িত্বরত ওসি মহিবুল্লাহকে প্রত্যাহার করে ডিএমপির সদর দপ্তরে সংযুক্ত করা হয়।

উল্লেখ্য, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাসহ একাধিক মামলার আসামি ছিলেন শাহ আলম। ১ আগস্ট উত্তরা পূর্ব থানায় যোগ দেন তিনি। ওসি শাহ আলম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শেষ সময়ে উত্তরা পূর্ব থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

পুশইনের শিকার ২০ জনকে ফেরত নিল বিএসএফ

শিশু নন্দিনী হত্যা / সরকারি গাড়ি ভাঙচুর মামলা : আসামি দেড় হাজার, পুরুষশূন্য পুরো গ্রাম

সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, শূন্যরেখায় ৭ দিন ধরে আটকে ৫ যুবক

গৃহকর্মীর মৃত্যু, আলোচনায় পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রহমান

স্বীকৃতি পাওয়ার আগেই বিচ্ছেদ! ধানুশ-ম্রুণালের প্রেমে নতুন মোড়

পাঁচ বছর চাকরিতেই পেনশন, বাড়ল সর্বোচ্চ হার

বিএনপি একদলীয় শাসনে বিশ্বাসী নয় : মির্জা ফখরুল

নারীকে ‘আপনি কি সেই মাল’ বলা ওসি এনামুল প্রত্যাহার

বিশেষ সুড়ঙ্গ থেকে চিত্রনায়িকা ববির স্বামী আবুল বাশার গ্রেপ্তার

১০

ইরান যুদ্ধ ও অন্যান্য খাতে বিপুল ডলার চায় পেন্টাগন

১১

ব্র্যাক ইউনিভার্সিটিতে গ্লোবাল ইয়ুথ লিডারশিপ কনফারেন্স অনুষ্ঠিত

১২

ইরান-যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা ঘিরে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

ডিআর কঙ্গোতে ইবোলায় আক্রান্ত ৭৫ স্বাস্থ্যকর্মী

১৪

তিন বছর পর ওটিটিতে ফিরছেন বিদ্যা সিনহা মিম

১৫

আলোচিত তাইয়েবা হত্যা মামলার প্রধান আসামির জামিন

১৬

ক্রীড়াঙ্গনের কিংবদন্তি আবদুস সাদেক আর নেই

১৭

ইরান চুক্তি ও ট্রাম্পের ওপর ভীষণ ক্ষুব্ধ অনেক ইসরায়েলি

১৮

শ্রমিক লাঞ্ছিতের ঘটনায় কারখানায় উত্তেজনা, সাংবাদিকদের প্রবেশে বাধা

১৯

প্রগতিশীল গণতান্ত্রিক দলের চেয়ারম্যান মনিরুল, মহাসচিব আমানতউল্লাহ

২০
X