কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৫, ০৯:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

বাংলামোটর অভিমুখে মিছিলের ঘোষণা শিক্ষার্থীদের 

সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে সংবাদ সম্মেলন করেন আহতদের পক্ষের শিক্ষার্থীরা। ছবি : সংগৃহীত
সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে সংবাদ সম্মেলন করেন আহতদের পক্ষের শিক্ষার্থীরা। ছবি : সংগৃহীত

রাজধানীর বাংলামোটরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয় অভিমুখে মিছিলের ঘোষণা দিয়েছেন মারামারির ঘটনায় আহতদের পক্ষের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল প্রাঙ্গণ থেকে এক সংবাদ ব্রিফিংয়ে এ ঘোষণা দেন তারা।

ব্রিফিংয়ে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থী তানজিম মো. সোহরাব রেজা বলেন, মেরে-ধরে চুপ করিয়ে দেওয়ার যে রাজনৈতিক চর্চা, সেটি ফ্যাসিবাদ গড়ে তুলতে সহায়ক। এর বিরুদ্ধে দাঁড়ানোটাই জুলাই বিপ্লবের স্পিরিট। জুলাইয়ে যখন আমরা দলীয়, ধর্মীয় পরিচয় ফেলে রাজপথে নেমেছিলাম, তখন আমাদের মনে আশার সঞ্চার হয়েছিল। আমরা মনে করেছিলাম, জুলাইয়ের পর অন্তত ছাত্র সংগঠনগুলো পারস্পরিক সহাবস্থান বজায় রেখে দেশের অগ্রগতিতে চেষ্টা করে যাবে। একই সঙ্গে চেষ্টা করবে, ছাত্রলীগের মতো কোনো সন্ত্রাসী সংগঠনের হাতে যেন জিম্মি হয়ে না পড়ে। অথচ জুলাইয়ে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কার্যক্রম দেখে মনে হয়, তারা ছাত্রলীগ হতে চায় এবং সে পথেই এগোচ্ছে।

তিনি বলেন, গতকাল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় অংশগ্রহণ করে ফেরার পথে গণপরিবহনের গতি রোধ করে শিক্ষার্থীদের ওপর হামলা করা হয়। ঘটনার পরে আমরা জানতে পারি, এ হামলার পেছনে ছিল আশিকুর রহমান হৃদয় নামের একজন। ইতোমধ্যে তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম ভাঙিয়ে নানা অপকর্ম করার অভিযোগ এসেছে। কেন্দ্রীয় সমন্বয়ক রিফাত রশিদ, আসাদ বিন রনি ও জাহিদদের সামনে হামলার এ ঘটনা ঘটে। চিহ্নিত হামলাকারীদের বিরুদ্ধে যথাযথ সাংগঠনিক ব্যবস্থার আশায় আজ দুপুরে আমরা অফিসে গিয়েছিলাম।

তানজিম মো. সোহরাব রেজা বলেন, হামলায় জড়িতদের বহিষ্কৃত না করলে আমরা ধরে নেব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনও ক্ষমতার কাছাকাছি গিয়ে ছাত্রলীগের পদাঙ্ক অনুসরণ করছে। দিনে দিনে তারই রূপ ধারণ করছে। আজ যখন হামলা হয়, তখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের জুলাইয়ের যোদ্ধা ইমরান বলে, ভাই আমার মাথায় বুলেট আছে, মাথায় আঘাত করবেন না। এরপর তার মাথা দেয়ালের সাথে ধাক্কা দেওয়া হয়। এই হলো তাদের মুখে মুখে জুলাইয়ের স্পিরিট। আর এই হলো শিক্ষার্থীদের সঙ্গে তাদের আচরণ। রাজনীতির এই ধারা যদি অব্যাহত থাকে, তাহলে আরও ছোট ছোট শেখ হাসিনা গড়ে উঠবে।

তিনি আরও বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সম্মিলিত প্ল্যাটফর্ম ছিল। এটিকে টিকিয়ে রেখে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করার অধিকার কারও নেই। এমন কার্যক্রম অব্যাহত রাখলে ছাত্র-জনতা তাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহারের অধিকার থেকে বঞ্চিত করবেন।

প্রসঙ্গত, মঙ্গলবার বিকেল ৪টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়েছে। সেখানে তারা চিকিৎসা নিচ্ছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুর বিভাগীয় ছাত্র সমাবেশ সফল করতে গাইবান্ধা জেলা ছাত্রদলের প্রস্তুতি সভা

বড় দায়িত্বে বিরোধীদল, উপনেতার নেতৃত্বে সরকারি হিসাব কমিটি গঠন

‘প্যাসেঞ্জার’ অ্যাপে মিলবে বাসভাড়া ও রুটের তথ্য

উত্তর আমেরিকায় সেরা ক্রিটিকস অ্যাওয়ার্ড পেল ‘মানুষের বাগান’

সালমানের ‘রাফ অ্যান্ড টাফ’ লুকে উত্তাল নেটপাড়া

মেসি কি ভাঙতে পারবেন জাস্ট ফন্টেইনের সেই রেকর্ড?

ফ্রান্স-মরক্কো ম্যাচ পরিচালনায় ৫ রেফারির সবাই আর্জেন্টিনার

বগুড়ায় যাচ্ছেন নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস

পরিপত্র জারি / গাড়ি কেনা বন্ধ, সরকারি টাকায় বিদেশ ভ্রমণ নয়

‘শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকতে পুলিশকে ইচ্ছেমতো ব্যবহার করেছেন’ 

১০

৩৩ লাখ টাকার সেতুতে নেই সংযোগ সড়ক, ভোগান্তিতে ৫ গ্রামের মানুষ

১১

পে-স্কেলের চূড়ান্ত প্রস্তাব উঠছে মন্ত্রিসভায়, সর্বোচ্চ-সর্বনিম্ন বেতনে বড় পরিবর্তন

১২

উত্তাল সাগরে ট্রলারডুবি: ১৬ জেলে উদ্ধার, ট্রলারসহ নিখোঁজ ২

১৩

আজ রাতে ইরানে ভয়াবহ হামলা চালানো হবে: ট্রাম্প

১৪

আর্জেন্টিনার বিপক্ষে রেফারিং নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য, ভাইরাল বক্তব্য কি সত্যি সালাহর?

১৫

দেশে বর্তমানে কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র চালু নেই: জ্বালানিমন্ত্রী

১৬

গাড়ির স্টিয়ারিং হাতেই প্রাণ গেল কনস্টেবলের

১৭

ভারী বৃষ্টিতে সিলেটে বন্যা ও পাহাড়ধসের শঙ্কা, প্রস্তুত ৫৩৭ আশ্রয়কেন্দ্র

১৮

মালয়েশিয়ায় কর্মী পাঠানো নিয়ে মন্ত্রণালয়ের সতর্কবার্তা

১৯

ওসমানী মেডিকেলে রোগীর স্বজনদের সঙ্গে সংঘর্ষ: ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

২০
X