কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৫, ০২:০৮ এএম
অনলাইন সংস্করণ

পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটকে সহযোগিতা করবে এফবিআই

কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা করবে এফবিআই। ছবি : সংগৃহীত
কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা করবে এফবিআই। ছবি : সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সক্ষমতা বৃদ্ধি এবং সন্ত্রাসবাদ, আন্তর্জাতিক অপরাধ, সাইবার অপরাধ, ট্রান্সন্যাশনাল ক্রাইম ও মানি লন্ডারিং প্রতিরোধে সহযোগিতা বৃদ্ধির অংশ হিসেবে একটি প্রতিনিধি দল পরিদর্শন করেছে।

এই প্রতিনিধি দলটি মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) এর সদস্যদের নিয়ে গঠিত।

বুধবার (২২ জানুয়ারি) এফবিআই এর লিগ্যাল অ্যাটাশে সোহেল দাউদ-এর নেতৃত্বে প্রতিনিধি দলটি সিটিটিসি ইউনিট পরিদর্শন করেন।

এ সময় সিটিটিসির যুগ্ম পুলিশ কমিশনার মো. ছালেহ উদ্দিনসহ সিটিটিসির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এফবিআই প্রতিনিধি দল সিটিটিসি কর্মকর্তাদের প্রশিক্ষণের উন্নতি এবং তাদের কর্মদক্ষতা বৃদ্ধি করতে আগ্রহ প্রকাশ করে। সন্ত্রাসবাদ এবং আন্তর্জাতিক অপরাধ মোকাবেলায় বিশেষায়িত প্রশিক্ষণ প্রদান করার ধারাবাহিকতা বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়ে তারা আলোচনা করেন।

এ ছাড়া সাইবার অপরাধ, ট্রান্সন্যাশনাল ক্রাইম এবং মানি লন্ডারিং প্রতিরোধে আধুনিক প্রশিক্ষণের উপরও গুরুত্বারোপ করা হয়। উক্ত অপরাধগুলো মোকাবেলা করার জন্য পারস্পরিক সহযোগিতার বিষয়েও বিস্তারিত আলোচনা হয় এবং আগামীতে আরও সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে একটি সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরি করার প্রস্তাব দেওয়া হয়।

এফবিআই-এর এই সহযোগিতা বাংলাদেশে সিটিটিসির সক্ষমতা বৃদ্ধি ও আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দক্ষতা উন্নত করার ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

১০

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

১১

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

১২

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

১৩

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

১৪

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

১৫

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

১৬

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

১৭

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

১৮

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

১৯

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

২০
X