কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ০৭:৫০ পিএম
অনলাইন সংস্করণ

অর্থ মন্ত্রণালয়ের জরুরি সতর্কবার্তা

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের ছবি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ভয়েস ব্যবহার করে একটি ভুয়া ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে উল্লেখ করে জরুরি এক সতর্কবার্তা দিয়েছে অর্থ মন্ত্রণালয়।

রোববার (১৬ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি স্বার্থান্বেষী মহল ফেসবুকে তাদের বিজ্ঞাপন বা প্রচার কার্যক্রমে অর্থ উপদেষ্টার ভিজ্যুয়াল ব্যবহার করে বিভ্রান্তিকর কনটেন্ট প্রচার করছে, যা সম্পূর্ণ ভুয়া ও ভিত্তিহীন।

আরও বলা হয়েছে, ওই ভিডিওতে ব্যবহৃত বক্তব্য বা তথ্যের সঙ্গে অর্থ মন্ত্রণালয় কিংবা অর্থ উপদেষ্টার কোনো ধরনের সম্পৃক্ততা নেই।

ধারণা করা হচ্ছে, ভিডিওটি এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হয়েছে, যেখানে ভয়েস পরিবর্তন এবং ব্যাকগ্রাউন্ডে অর্থ উপদেষ্টার ছবি ব্যবহার করে জনমনে ভুল ধারণা সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে। এ ধরনের কর্মকাণ্ড অর্থ উপদেষ্টার সামাজিক ও রাষ্ট্রীয় মর্যাদা ক্ষুণ্ন করে বলেও উল্লেখ করে মন্ত্রণালয়।

অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, ভুয়া ভিডিওটি অপসারণ ও আইনগত পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিভ্রান্তিকর ভিডিও বা নিউজে প্রতারিত না হওয়া, যাচাই ছাড়া কোনো আর্থিক লেনদেনে অংশ না নেওয়ার জন্য নাগরিকদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

মন্ত্রণালয় থেকে বলা হয়, বিভিন্ন সময় এ ধরনের ভুয়া কনটেন্ট ছড়িয়ে পড়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়। তাই সচেতন ও সতর্ক থাকা জরুরি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বোচ্চ ব্যবধানে জয়েও লাভ হলো না, টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দৌড়ে বাংলাদেশের নিচে ভারত

নেত্রকোনায় রোহিঙ্গা যুবক আটক

মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

শিশু অপহরণ চক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৩ শিশু

ফেনীর প্রবীণ সাংবাদিক ওছমান হারুন মারা গেছেন

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

৯ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ, আটক ১

জয় বাংলা স্লোগান দিয়ে যুবদল নেতার ওপর ককটেল হামলা : শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্তদের বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

১০

পাকিস্তানি রিভলভার ও গুলিসহ যুবক আটক

১১

কক্সবাজারে পাচারচক্রের সদস্য আটক

১২

আজ শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া লড়াই

১৩

ট্রাম্প-নেতানিয়াহুর বাগযুদ্ধকে ‘প্রেমিক-প্রেমিকার ঝগড়া’ বললেন ইসরায়েলি রাষ্ট্রদূত

১৪

খাল নেই, তবু কোটি টাকার সেতু

১৫

দৃষ্টিহীন মালেকের হাত ধরে আলোকিত হচ্ছে শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ

১৬

দেশের ৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

১৭

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘হরতনি’

১৮

ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে : মাহদী আমিন

১৯

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ থেকে বাদ রেফারি ওমর আরতান

২০
X