কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৫, ০৫:২৪ পিএম
অনলাইন সংস্করণ

মঞ্চে বসা নিয়ে কোন্দল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

মার্চ ফর ইউনিটি অ্যান্ড জাস্টিসের অনুষ্ঠান। ছবি : কালবেলা
মার্চ ফর ইউনিটি অ্যান্ড জাস্টিসের অনুষ্ঠান। ছবি : কালবেলা

গণঅভ্যুত্থানে গণহত্যার বিচার, রাষ্ট্র সংস্কার ও নাগরিক অধিকারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে মার্চ ফর ইউনিটি অ্যান্ড জাস্টিস অনুষ্ঠানের আয়োজন করেছে। এতে মঞ্চে বসা নিয়ে কোন্দল তৈরি হয়।

শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেলে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে মার্চ ফর ইউনিটি অ্যান্ড জাস্টিসের এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

মঞ্চে ওঠে বেসরকারি বিশ্ববিদ্যালয় ব্র্যাকের শিক্ষার্থী সাকিন সাবাব বলেন, আহতরা মঞ্চে না বসে আপনারা (বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উদ্দেশ্যে) নেতা সাজতে মঞ্চে বসেছেন। আপনাদের মঞ্চে বসার অধিকার কে দিয়েছে? যারা এত ত্যাগ স্বীকার করে আন্দোলন করল, সরকার পতন করল, যাদের কারণে নতুন বাংলাদেশ পেয়েছি অথচ তাদের স্থান মঞ্চের নিচে। আপনারা যারা মঞ্চে বসেছেন এটা কোনোভাবেই কাম্য নয়।

বেসরকারি বিশ্ববিদ্যালয় বিইউবিটির শিক্ষার্থী সোহেল রানা বলেন, আমরা ডাক দিয়েছি মার্চ ফর ইউনিটি অ্যান্ড জাস্টিস। তাহলে এটা কেমন জাস্টিস যেখানে আহতদের স্থান মঞ্চে হয়নি, এমনকি শহীদদের পরিবারেরও কেউ মঞ্চে আসেননি। আমরা তো নেতা হওয়ার জন্য আন্দোলন করিনি। এ সময় আন্দোলনে আহতদের প্রতি দুঃখ প্রকাশ করেন তিনি।

মঞ্চে চেয়ারে বসা নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে কোন্দল শুরু হলে কয়েকজন চেয়ার থেকে উঠে আহতদের বসার সুযোগ করে দেন। এ সময় সেখানে হট্টগোলের সৃষ্টি হয় এবং আহতদের কয়েকজনকে ক্ষোভ প্রকাশ করতেও দেখা যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুনদের বরণে এমআইএসটিতে ‘ফ্রেশার্স ডে ২০২৬’ উদযাপিত

প্রশান্ত মহাসাগরে মার্কিন হামলা

আইসিএসবির উদ্যোগে চার্টার্ড সেক্রেটারি দিবস উদযাপন

সিগারেট-মদের দাম বৃদ্ধি নিয়ে মিছিল দেখে ‘ভাষা হারিয়েছেন’ আইনমন্ত্রী

মসজিদে আগুন দিয়ে হিব্রুতে স্লোগান লিখে গেলেন ইসরায়েলিরা

সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগের আহ্বান প্রাণিসম্পদমন্ত্রীর

আবাসিক হল থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, স্কুলে উত্তেজনা-ভাঙচুর

১ লাখ টনের বেশি ক্রুড অয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে ‘নিনেমিয়া’

বৈরী আবহাওয়া উপেক্ষা করে শ্রীমঙ্গলের সভায় প্রধানমন্ত্রী

১০

দেশে প্রথমবার ‘ফ্রি ট্রেড জোন’ করতে যাচ্ছে সরকার : মন্ত্রিপরিষদ সচিব

১১

শরীরে ধানের শীষ জড়িয়ে প্রধানমন্ত্রীর সভায় শিমুল

১২

জনসম্মুখে জবাবদিহিতা প্রতিষ্ঠা করলেন নৌ প্রতিমন্ত্রী

১৩

সাড়ে ৬ কোটি টাকার ইয়াবাসহ মাদক কারবারি আটক

১৪

সিজেপির প্রতিষ্ঠাতাকে চড়, আটকরা মুক্তির পর পেলেন ফুলেল অভ্যর্থনা

১৫

‘আমরাই ইনস্টাগ্রামে সবচেয়ে বিখ্যাত জুটি’, মোদিকে মেলোনি

১৬

বৈরী আবহাওয়া উপেক্ষা করে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে মানুষের ঢল

১৭

খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে দশম শ্রেণির ছাত্রকে হাতুড়িপেটা 

১৮

বগুড়ায় নবগঠিত চার ইউনিয়নে প্রশাসক নিয়োগে নাম প্রস্তাব

১৯

পুশ-ইন বন্ধে সরকারের কার্যকর উদ্যোগ নেই : মঞ্জু

২০
X