কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৫, ০৩:২৪ পিএম
আপডেট : ২৫ জানুয়ারি ২০২৫, ০৩:২৭ পিএম
অনলাইন সংস্করণ

চলতি বছরে শৈত্যপ্রবাহ কম কেন?

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

শীত যেন তার চিরচেনা চরিত্র হারিয়েছে। চলতি বছরে শীত তার নিজের বৈশিষ্ট্য প্রকৃতির মাঝে তুলে ধরার আগে বিদায় নিচ্ছে। কথায় আছে, মাঘের শীতে নাকি বাঘও কাঁপে। কিছু এ মাঘে শীতের অনুভূতিও পেল না ঢাকাবাসী।

ঢাকার বাইরে বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের মানুষই টের পাচ্ছে এ শীত। তবে এসব অঞ্চলের শীতের কারণ শৈত্যপ্রবাহ নয়। আবহাওয়াবিদরা এ শীতের কারণ হিসেবে দেখছে কুয়াশাকে। কুয়াশার কারণেই বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলে শীতের তীব্রতা বেশি অনুভূত হয়। বিবিসির এক প্রতিবেদনে শৈত্যপ্রবাহ কমে যাওয়ার কারণ ব্যাখ্যা করা হয়েছে।

শীত বেশি অনুভূত হওয়ার অন্যতম কারণ দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে যাওয়া। এ বিষয়ে আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন,

গত কয়েক বছর ধরে দেখা যাচ্ছে, রাতের তাপমাত্রা কমতে পারছে না। গতবারও ঘনকুয়াশার কারণে দুই সপ্তাহের মতো দিনের তাপমাত্রা কমে গেছে।

শৈত্যপ্রবাহ কমে গেছে উল্লেখ করে তিনি বলেন,

চলতি বছরের এ সময়ে ওপর থেকে যে হিমেল হাওয়া নিচে নেমে আসার কথা। তার জন্য পশ্চিমা লঘুচাপ থাকতে হয়। পশ্চিমা লঘুচাপ তৈরি হয় ভূমধ্যসাগরে। ওখান থেকে কাশ্মীর হয়ে দিল্লি, উত্তরপ্রদেশ হয়ে বাংলাদেশে প্রবেশ করে। কিন্তু ওদিক থেকে এবার বাতাস ঢুকতে পারেনি।

শৈত্যপ্রবাহ কম হওয়ার আরেকটি কারণ, বঙ্গোপসাগরে লঘুচাপের বিচরণ।

আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন,

এবার ডিসেম্বরের পুরোটা সময়জুড়েই দক্ষিণ বঙ্গোপসাগরে লঘুচাপের বিচরণ ছিল। দক্ষিণ বঙ্গোপসাগরে লঘুচাপ থাকার কারণে এই পুরো অঞ্চলটায় তাপ বেশি ছিল। সে কারণে শীতের মাত্রা জোরালোভাবে আসতে পারেনি।

শৈত্যপ্রবাহ কমে যাওয়ার পেছনে জলবায়ুর ভূমিকা কতটুকু? জানতে চাইলে ওমর ফারুক বলেন,

কোনোকিছু দীর্ঘমেয়াদে হলে জলবায়ু পরিবর্তন বলা যায়। এক দুই বছরের পরিবর্তন জলবায়ু পরিবর্তন না। আমাদের আরও অপেক্ষা করতে হবে।

চলতি বছর ডিসেম্বর ও জানুয়ারি মিলিয়ে এখন পর্যন্ত বাংলাদেশ ৩টি শৈত্যপ্রবাহ দেখেছে। যার সবকটি ছিল মৃদু ও মাঝারি মাত্রার শৈত্যপ্রবাহ এবং তার প্রভাব পড়েছে শুধু উত্তর-পূর্বাঞ্চলে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

১০

ইবনে সিনায় চাকরির সুযোগ

১১

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

১২

নামাজরত মুসল্লির মৃত্যু

১৩

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

১৪

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

১৫

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

১৬

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১৭

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১৮

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১৯

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

২০
X