কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৫, ০৫:২৬ পিএম
অনলাইন সংস্করণ

‘শহীদ পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া শুরু ফেব্রুয়ারিতে’

রায়েরবাজারে শহীদদের কবর জিয়ারত করেন উপদেষ্টা নাহিদ ইসলাম। ছবি : সংগৃহীত
রায়েরবাজারে শহীদদের কবর জিয়ারত করেন উপদেষ্টা নাহিদ ইসলাম। ছবি : সংগৃহীত

ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদ ব্যক্তিদের পরিবারকে আগামী ফেব্রুয়ারির শুরুতেই আর্থিক সহায়তা দেওয়ার কাজ শুরু হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।

শনিবার (২৫ জানুয়ারি) রায়েরবাজারে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত করতে গিয়ে এ কথা জানান তিনি।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

শহীদদের অবদানের কথা স্মরণ করে তথ্য উপদেষ্টা বলেন, শহীদদের ঋণ কখনো শোধ করা যাবে না। অন্তর্বর্তী সরকার সব সময় শহীদ পরিবারের পাশে থাকবে। রায়েরবাজার কবরস্থানে দাফন করা অজ্ঞাত পরিচয়ের শহীদদের শনাক্তকরণের কার্যক্রম চলমান রয়েছে।

শহীদদের কবর জিয়ারতের পর তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন এবং পরিবারের খোঁজখবর নেন নাহিদ ইসলাম।

এদিকে জুলাই গণঅভ্যুত্থানে ৮৩৪ জন শহীদের তালিকা প্রকাশ করেছে সরকার। চলতি অর্থবছরে প্রত্যেক শহীদ পরিবারকে ১০ লাখ টাকার সঞ্চয়পত্র কিনে দেওয়া হবে বলে জানিয়েছে সরকার।

এ ছাড়া জুলাই গণঅভ্যুত্থানে ১৫ হাজার আহত ব্যক্তির চিকিৎসায় অনুদান হিসেবে ১৫০ কোটি টাকা দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে সরকার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১০

আবারও দেশে ভূমিকম্প

১১

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১২

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৩

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৪

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৫

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৬

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৭

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৮

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১৯

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০
X