কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৫, ০৮:৪১ পিএম
অনলাইন সংস্করণ

২৪ ঘণ্টার আলটিমেটাম সাত কলেজ শিক্ষার্থীদের

ঢাকা কলেজের কেন্দ্রীয় শহীদ মিনারে সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা
ঢাকা কলেজের কেন্দ্রীয় শহীদ মিনারে সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) পদত্যাগের দাবি জানিয়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা। ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগ না করলে থানা ঘেরাও করার কর্মসূচি ঘোষণা করেছেন শিক্ষার্থীরা।

সোমবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা কলেজের কেন্দ্রীয় শহীদ মিনারে গণমাধ্যমকে এ কথা বলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা কলেজের শিক্ষার্থী মো. মুঈনুল ইসলাম।

তিনি বলেন, ঢাবির সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাচ্ছি। কিন্তু আমাদের পাঁচটি দাবি এখনো রয়েছে- এগুলো দ্রুত মানতে হবে। মোহাম্মদ রাকিবকে নির্মমভাবে মারা হয়েছে। এ হামলার পেছনে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন উদ্দীন ছাড়াও অনেকে জড়িত রয়েছেন। তাকে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগ না করলে নিউমার্কেট থানা ঘেরাও করবে সাত কলেজের শিক্ষার্থীরা।

মুঈনুল ইসলাম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজ শিক্ষার্থীদের মুখোমুখি অবস্থানে নিয়ে আসার দায়ভার প্রো-ভোসি মামুন আহমেদকে নিতে হবে এবং ২৪ ঘণ্টার মধ্যে তাকে পদত্যাগ করতে হবে। দাবি না মানলে অনির্দিষ্টকালের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস ঢাকা কলেজের সামনে দিয়ে চলতে দেওয়া হবে না।

এর আগে, রোববার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় পাঁচ দফা দাবি নিয়ে সাত কলেজের শিক্ষার্থীরা ঢাবির প্রো-ভিসি মামুন আহমেদের সঙ্গে আলোচনা করতে গেলে তিনি ‘দুর্ব্যবহার’ করেছেন বলে অভিযোগ করেন আন্দোলনকারী সাত কলেজের শিক্ষার্থীরা। ওই ঘটনায় গতকাল (রোববার) সন্ধ্যায় রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করেন তারা।

সেখান থেকে রাত সাড়ে ১০টার দিকে মিছিল নিয়ে ঢাবির সহ-উপাচার্যের বাসভবনের দিকে রওনা দিয়ে নীলক্ষেত মোড়ে পৌঁছলে ঢাবি শিক্ষার্থীদের মুখোমুখি হয়। মুহূর্তেই ছড়িয়ে পড়ে দু’পক্ষের উত্তেজনা। শুরু হয় ধাওয়া-পাল্টাধাওয়া, যা এক পর্যায়ে রূপ নেয় সংঘর্ষে।

পরে সংকট সমাধানে ভিসি অফিসের মিটিংরুমে সোমবার (২৭ জানুয়ারি) বৈঠকে বসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসিসহ ঢাবির অধিভুক্ত সাত কলেজের অধ্যক্ষরা। সেখানে সাত কলেজকে ঢাবি অধিভুক্তি থেকে বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১০

আবারও দেশে ভূমিকম্প

১১

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১২

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৩

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৪

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৫

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৬

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৭

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৮

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১৯

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০
X