কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৫, ০৬:২৬ পিএম
আপডেট : ৩১ জানুয়ারি ২০২৫, ০৭:১২ পিএম
অনলাইন সংস্করণ

বিয়ে করলেন সারজিস

বিয়ে করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। ছবি : সংগৃহীত
বিয়ে করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। ছবি : সংগৃহীত

বিয়ে করলেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। শুক্রবার (৩১ জানুয়ারি) নিজের ফেসবুক প্রোফাইলে এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।

তিনি ক্যাপশনে লেখেন, নবজীবনে পদার্পণে অভিনন্দন সার্জিস ভাই। বিবাহিত জীবন সুখের হোক।

ওই ছবিতে নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ, মাহফুজ আলম, আসিফ মাহমুদ এবং সারজিসকে দেখা যায়। বর বেশে সারজিসকে দেখা যায়- সাদা শেরওয়ানি এবং পাগড়ি পরা। তবে কনে কে? সে সম্পর্কে জানা যায়নি। এমনকি বিয়ের এই আয়োজন তার গ্রামের বাড়ি, নাকি ঢাকায় সে সম্পর্কে কিছুই জানা যায়নি।

এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহও ফেসবুক পোস্টে সারজিস আলমের বিয়ের কথা জানিয়েছেন। পাশাপাশি সারজিস আলমকে অভিনন্দন জানিয়েছেন তিনি।

হাসনাত লিখেছেন, অভিনন্দন বন্ধু সারজিস। তোমাদের জন্য শুভ কামনা জানাচ্ছি, যেখানে ভালোবাসা এবং সুন্দর মুহূর্তগুলিতে ভরপুর থাকবে।

সারজিস আলম ২ জুলাই ১৯৯৮ সালে পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলায় জন্মগ্রহণ করেন। তার বাবা আকতারুজ্জামান সাজু ও মা বাকেরা বেগম। দুই ভাইয়ের মধ্যে সারজিস আলম বড়। তার ছোট ভাই শাহাদাত হোসেন সাকিব।

সারজিস আলম ঢাকার বিএএফ শাহীন কলেজ থেকে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে অমর একুশে হল সংসদে প্যানেল থেকে সদস্য পদে জয়লাভ করেছিলেন। তাছাড়া নানা পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতায় বিতার্কিক হিসাবে প্রতিনিধিত্ব করেছেন। গত বছরের জুলাই অভ্যুত্থানের অন্যতম নেতা ছিলেন সারজিস আলম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

১০

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

১১

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

১২

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

১৩

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

১৪

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

১৫

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

১৬

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

১৭

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

১৮

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

১৯

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

২০
X