কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:০৫ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকার দুই সিটি করপোরেশনকে একত্র করার সুপারিশ

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের লোগো। ছবি : সংগৃহীত
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের লোগো। ছবি : সংগৃহীত

ঢাকার দুই সিটি কপোরেশনকে (উত্তর ও দক্ষিণ) একত্র করার সুপারিশ করেছে অর্থনৈতিক সংস্কার বিষয়ক টাস্কফোর্স। সব ধরনের আহ্বান ও সমালোচনা উপেক্ষা করে ২০১১ সালে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ঢাকা শহর দুই ভাগে বিভক্ত করে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে জমা দেওয়া টাস্কফোর্সের প্রতিবেদনে বলা হয়েছে, ‘দিল্লির মতো ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনকে একত্র করে একটি মেট্রোপলিটন সরকার গঠন করলে উপকার হবে।’

প্রায় তিন দশক ধরে ঢাকার মেয়ররা নগরের সেবার মান উন্নয়নে ইউটিলিটি পরিষেবাগুলোকে একত্র করে একটি মেট্রোপলিটন সরকার গঠনের দাবি জানিয়ে আসছেন। ১৯৯৬ সালে তৎকালীন ঢাকা সিটি করপোরেশনের প্রথম নির্বাচিত মেয়র মোহাম্মদ হানিফ প্রথম এই প্রস্তাব উত্থাপন করেন।

আওয়ামী লীগ নেতা মোহাম্মদ হানিফ প্রথমে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কাছে বিষয়টি উপস্থাপন করলেও নেতিবাচক প্রতিক্রিয়া পান। পরে আওয়ামী লীগ ১৯৯৬ সালে ক্ষমতায় আসার পর তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাছে বিষয়টি উত্থাপন করেন।

তবে মন্ত্রণালয় প্রস্তাবটিকে অবাস্তব বলে উল্লেখ করে, কারণ সরকার বিশেষ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ওপর ঢাকা সিটি করপোরেশনের কর্তৃত্ব দিতে অনিচ্ছুক ছিল।

সাম্প্রতিক টাস্কফোর্সের প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকাকে পুনরায় একীভূত করা হলে শাসনব্যবস্থায় গতি আসবে, অনাকাঙ্ক্ষিত জটিলতা কমবে এবং সম্পদের সঠিক বণ্টন নিশ্চিত হবে। প্রতিবেদনে সমন্বিত নগর পরিকল্পনার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ‘ভূমি ব্যবহার, পরিবহন অবকাঠামো ও জনসেবাকে সমন্বিত করে একটি পূর্ণাঙ্গ নগর মহাপরিকল্পনা তৈরি করা হোক।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে : পর্যটনমন্ত্রী

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

১০

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

১১

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১২

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

১৩

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

১৪

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

১৫

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

১৬

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

১৭

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১৮

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১৯

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

২০
X