কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০৬ পিএম
অনলাইন সংস্করণ

আন্দোলন সংশ্লিষ্ট নারীরা রাস্তায় হয়রানির শিকার হচ্ছেন, অভিযোগ উমামা ফাতেমার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা। ছবি : ভিডিও থেকে নেওয়া
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা। ছবি : ভিডিও থেকে নেওয়া

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের পরে আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট নারীরা রাস্তায় হয়রানির শিকার হচ্ছেন।

শনিবার (০১ ফেব্রুয়ারি) রাজধানীর বাংলামোটরের রূপায়ণ টাওয়ারে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে ‘গণঅভ্যুত্থান পরবর্তী নতুন রাজনৈতিক বন্দোবস্তে নারীর হিস্যা’ শীর্ষক আলোচনা সভায় এ অভিযোগ করেন তিনি।

উমামা ফাতেমা বলেন, আগস্ট-সেপ্টেম্বর মাসেই এ বিষয়ে আমাদের ভয়েস রেইজ করা দরকার ছিল। কিন্তু নারীরা অবদমিত হচ্ছেন- এ আলোচনাটাই দমিয়ে রাখার চেষ্টা করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এ মুখপাত্র বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বিভিন্নভাবে নারীদের হিউমিলিয়েশন (অবমাননা) করা হয়। বিশেষ করে নুসরাতকে টার্গেট করে হিউমিলিয়েশন করা হয়েছে। এ নিয়ে আমরা সরকারকে বিবৃতি দিতে বলেছিলাম। কিন্তু সরকারের তরফ থেকে তেমন প্রতিক্রিয়া দেখিনি। তার ফল হলো, রাস্তায় আমাদের হয়রানির শিকার হতে হচ্ছে।

তিনি বলেন, মেয়েরা নিজের যোগ্যতায় ভালো করলেও অনেকেই বলে থাকেন, মেয়ে তো, কোটার মাধ্যমে এখানে এসেছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নাগরিক কমিটির সদস্যসচিব আখতার হোসেন, মুখপাত্র সামান্তা শারমিন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১০

আবারও দেশে ভূমিকম্প

১১

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১২

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৩

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৪

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৫

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৬

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৭

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৮

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১৯

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০
X