কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৩, ০৪:১৫ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ থেকে গৃহকর্মী নিচ্ছে সৌদি আরব

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বাংলাদেশসহ ২৯ দেশ থেকে গৃহকর্মী নিচ্ছে সৌদি আরব। বুধবার (১৬ আগস্ট) দেশটির শ্রম কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দৈনিক গালফ নিউজ।

প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবে গৃহকর্মী সরবরাহকারী দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান এখন দ্বিতীয়। তালিকার শীর্ষে আছে পাকিস্তান, তৃতীয় অবস্থানে ভারত, এরপর ফিলিপাইন ও ইথিওপিয়া। শ্রম নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে জড়িত ডিজিটাল প্ল্যাটফর্ম দ্য মুসানেদে গত মাসে নিয়োগের জন্য প্রায় ৭৫ হাজার ৬৫৩ জন চুক্তিবদ্ধ হয়েছেন বলে জানা গেছে।

সৌদির মানবসম্পদ মন্ত্রণালয় বিদেশ থেকে কর্মী নিয়োগে সর্বোচ্চ খরচও বেধে দিয়েছে। ভ্যাটসহ কর্মীপ্রতি উগান্ডার জন্য ৯ হাজার ৫০০ রিয়াল, থাইল্যান্ডের জন্য ১০ হাজার, কেনিয়ার জন্য ১০ হাজার ৮৭০, বাংলাদেশের জন্য ১৩ হাজার, শ্রীলঙ্কার জন্য ১৫ হাজার, ফিলিপাইনের জন্য ১৭ হাজার ২৮৮, বুরুন্ডির জন্য ৭ হাজার ৫০০ রিয়াল ও ইথিওপিয়ার জন্য ৬ হাজার ৯০০ রিয়াল খরচ ধরা হয়েছে।

সম্প্রতি সৌদি আরবের শ্রম কর্তৃপক্ষ দেশটির অভ্যন্তরীণ শ্রমবাজার নিয়ন্ত্রণের জন্য নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। এই পদক্ষেপের অংশ হিসেবে শ্রমিক নিয়োগের অধিকার ও কর্তব্য, ভিসাপ্রদান, নিয়োগের আবেদন এবং নিয়োগকর্তা ও শ্রমিকের মাঝে চুক্তিসহ বিভিন্ন ধরনের পরিষেবা সম্পর্কে জানতে সহায়তা করার জন্য সৌদি আরবের মানবসম্পদ মন্ত্রণালয় মুসানেদ নামের একটি ওয়েবসাইট চালু করেছে।

এ ছাড়া কোনো কাজে নিয়োগসহ সার্বিক প্রক্রিয়া এখন থেকে মুসানেদের মাধ্যমে সম্পাদন করতে হবে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে নিয়োগকর্তা ও কাজ পরিবর্তন করতে পারবেন গৃহকর্মীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনবল নেবে স্কয়ার গ্রুপ

দেয়ালে দেয়ালে ‘চাঁনু পাগলা’র ভালোবাসার ক্যানভাস!

আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অন্যায় করব না, কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না : প্রতিমন্ত্রী টুকু

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

১০

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

১১

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

১২

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

১৩

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

১৪

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

১৫

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

১৬

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

১৭

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

১৮

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

১৯

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

২০
X