কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:১৫ পিএম
অনলাইন সংস্করণ

বায়ুদূষণ ও পলিথিনবিরোধী অভিযানে ৪০ লাখ টাকা জরিমানা

বিভিন্ন জেলায় বায়ুদূষণ ও পলিথিনবিরোধী অভিযান চালায় পরিবেশ অধিদপ্তর। ছবি : সংগৃহীত
বিভিন্ন জেলায় বায়ুদূষণ ও পলিথিনবিরোধী অভিযান চালায় পরিবেশ অধিদপ্তর। ছবি : সংগৃহীত

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনায় বিভিন্ন জেলায় বায়ুদূষণ ও পলিথিনবিরোধী অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর।

সোমবার (৩ ফেব্রুয়ারি) সারা দেশে এ অভিযান চালানো হয়। দেশব্যাপী এ অভিযানে বায়ুদূষণকারী ইটভাটা, যানবাহনকে ৪০ লাখ টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে ১১টি ইটভাটা বন্ধ করে দেওয়া হয়।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় মেহেরপুর, মাগুরা, টাঙ্গাইল, মাদারীপুর, মানিকগঞ্জ, খুলনা, ঝিনাইদহ ও গাজীপুরে ১১টি অভিযান চালিয়ে ২৫টি মামলায় মোট ৩৯ লাখ ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ১১টি ইটভাটার কার্যক্রম বন্ধ করা হয়। খুলনায় ৪টি ইটভাটায় দুই লাখ কাঁচা ইট ধ্বংস করা হয় এবং ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নেভানো হয়। এ ছাড়া একটি ইটভাটার কার্যক্রম বন্ধের নির্দেশনা দেওয়া হয়।

ঢাকা মহানগরের জুরাইনে কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালিত হয়। ৪টি মামলায় ৭ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয় এবং ছয়জন চালককে সতর্ক করা হয়।

নির্মাণসামগ্রীর মাধ্যমে বায়ুদূষণের অভিযোগে আদাবর ও মোহাম্মদপুরে ২টি মোবাইল কোর্ট চালিয়ে ৪টি মামলায় ১৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সংশ্লিষ্ট কয়েকজন প্রতিষ্ঠান মালিককে সতর্ক করা হয়।

মিরপুর-১ কাঁচাবাজার এলাকায় নিষিদ্ধ পলিথিন উৎপাদন ও বিক্রয়ের দায়ে মোবাইল কোর্ট পরিচালিত হয়। ৫টি মামলায় ৬ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। সারা দেশে প্রায় ১০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয় এবং ব্যবসায়ীদের এ বিষয়ে সতর্ক করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জেলের জালে রাজা ইলিশ, দাম ৯ হাজার

নিয়োগ পরীক্ষায় জালিয়াতি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

বিচার ব্যবস্থার ওপর কোনো রাজনৈতিক চাপ নেই : অ্যাটর্নি জেনারেল

মাঠে ব্রাজিলের জয়, সোশ্যাল মিডিয়ায় তারকাদের উল্লাস

রাবি প্রেস ক্লাবের সভাপতি ধ্রুব, সম্পাদক জিসান

৫০ বছরের ইতিহাসে এমন সুন্দর বাজেট আর হয়নি: হুইপ দুলু

বিপিও খাতে ৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য

মেসির ছবি এঁকে প্রশংসায় ভাসছেন চঞ্চল চৌধুরী

থাকেন ভারতে পড়েন ভারতে, কিন্তু পরীক্ষাকেন্দ্র পড়ল আমিরাতে

কাতারের উপহার দেওয়া ‘উড়ন্ত হোয়াইট হাউসে’ চড়বেন ট্রাম্প

১০

নেক্সট লিডার্স ও হারামাইন গ্রুপের মধ্যে কৌশলগত অংশীদারত্ব

১১

রাত ১টার মধ্যে ১০ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

১২

আর কোনো বিশ্বকাপ নয়! অবসরের ইঙ্গিত দিয়ে যা বললেন মেসি

১৩

জামিনে বেরিয়ে পীর সেজে কবরস্থানে আস্তানা হত্যা মামলার আসামি

১৪

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া করলেন আর্জেন্টিনা সমর্থক

১৫

‘পাড়ায় পাড়ায় মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে’

১৬

শেষ ম্যাচে হারলে কি বিশ্বকাপ থেকে বিদায় নেবে ব্রাজিল? কী বলছে সমীকরণ

১৭

এএসআই পদে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণা, গ্রেপ্তার ২

১৮

শঙ্কায় রাফিনহা, বিকল্প খেলোয়াড় কি নিতে পারবে ব্রাজিল

১৯

আগস্ট থেকে পাবনা-ঢাকা রেল চলাচল শুরু হবে: রেলমন্ত্রী

২০
X