কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১৪ এএম
অনলাইন সংস্করণ

ইজতেমায় আরও এক মুসল্লির মৃত্যু

টঙ্গীর ইজতেমা ময়দান। ছবি : সংগৃহীত
টঙ্গীর ইজতেমা ময়দান। ছবি : সংগৃহীত

টঙ্গীর তুরাগতীরে চলা বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপে আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে। এ নিয়ে ইজতেমায় মৃত ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৭ জনে।

সোমবার (০৩ ফেব্রুয়ারি) রাতে তিনি মৃত্যুবরণ করেন। এ তথ্য নিশ্চিত করেছেন তাবলিগ জামাত বাংলাদেশের শুরায়ে নেজাম (জোবায়ের অনুসারী) মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।

জানা গেছে, নিহত ওই ব্যক্তির নাম আমীর হোসেন (৬৫)। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর এলাকায়। সোমবার রাত ১১টার দিকে ৩১ নম্বর খিত্তায় মারা যান তিনি। পরে ভোরে ফজরের নামাজের পর তার জানাজা হয়েছে। ৫৮ তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বে ৫ জন ও দ্বিতীয় পর্বে এ পর্যন্ত দুইজন মুসল্লির মৃত্যু হয়েছে। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৭ জন।

এদিকে টঙ্গীর তুরাগতীরে ইবাদত-বন্দেগিতে সময় কাটাচ্ছেন মাওলানা জুবায়েরপন্থিরা। মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) ফজরের নামাজের পর থেকেই শুরু হয়েছে বয়ান। খিত্তায় খিত্তায় ইবাদত-বন্দেগিতে সময় কাটাচ্ছেন মুসল্লিরা। চলছে দ্বীনের বয়ান ও দাওয়াতি কার্যক্রম নিয়ে আলোচনা। জিকির আসকারে মশগুল বিদেশ থেকে আসা মেহমানরাও। গতকাল সোমবার বাদ ফজর পারস্পরিক আলোচনা মোজাকারার মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

আগত মুসল্লিরা জানান, বৃহৎ এই ধর্মীয় জমায়েতে অংশ নেওয়ায় ইমান মজবুত হয়। আল্লাহর একত্ব ও মুহাম্মদের নবুওয়তে ওপর বিশ্বাস স্থাপন সহজে কায়েম করা যায়।

সারা দেশের অন্তত ২২ জেলার ধর্মপ্রাণ মানুষ এই পর্বে অংশ নিয়েছেন। আগামীকাল আখেরি মোনাজাতে শেষ হবে দ্বিতীয় পর্বের আয়োজন। এরপর ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে সাদপন্থিদের ইজতেমা।

উল্লেখ্য, গত রোববার (০২ ফেব্রুয়ারি) গভীর আকুতিপূর্ণ মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় তাবলিগ জামাতের ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে যাওয়া কয়েক লাখ ধর্মপ্রাণ মুসল্লি এবং বিশ্বের অর্ধশতাধিক দেশের মুসলমানরা আখেরি মোনাজাতে অংশ নেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

১০

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

১১

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১২

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

১৩

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

১৪

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

১৫

স্টেডিয়ামের পরিছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন তামিম

১৬

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

১৭

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

১৮

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

১৯

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

২০
X