কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৩, ০৯:৫০ পিএম
আপডেট : ১৮ আগস্ট ২০২৩, ০৯:৫১ পিএম
অনলাইন সংস্করণ
কেরানীগঞ্জে রাসায়নিক গুদামে বিস্ফোরণ

মা-বাবার পর মারা গেল ছোট্ট রোজা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ঢাকার কেরানীগঞ্জে রাসায়নিক গুদামে বিস্ফোরণের ঘটনায় বাবা-মা ও ছোট বোনের পর এবার মারা গেল দগ্ধ তানহা ইসলাম রোজা (৫)। এ নিয়ে একই পরিবারের ছয়জনের মৃত্যু হলো।

শুক্রবার (১৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় রোজা। তার শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়েছিল। চিকিৎসকদের বরাত দিয়ে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া।

এর আগে গত মঙ্গলবার (১৫ আগস্ট) ভোর রাতে উপজেলার কালিন্দী ইউনিয়নের গদারবাগে একটি রাসায়নিক গুদামে বিস্ফোরণের ঘটনা ঘটে। সে সময় ঘুমন্ত শিশুসহ তিনজন ঘটনাস্থলেই নিহত হন। হাসপাতালে নেওয়ার পর মারা যান একজন। এ ছাড়া দগ্ধ আরও তিনজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সোহাগ নামে আরেকজনের মৃত্যু হয়।

নিহতরা হলেন- কালিন্দী গদারবাগের বাসিন্দা সৌদি প্রবাসী মিলন মিয়ার স্ত্রী জেসমিন আক্তার ও তার মেয়ে ইশা আক্তার (১৪) এবং সোহাগ মিয়ার স্ত্রী মিনা আক্তার (২১), তার দেড় বছর বয়সী মেয়ে তাইয়েবা আক্তার ও সোহাগ মিয়া।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুনেই চাকরি হারানোর শঙ্কায় প্রাণিসম্পদের ১,৪০০ জনের, কর্মসংস্থানের আশ্বাস মন্ত্রীর

সরকারি বাঙলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম মিলনমেলা ১০ জুলাই

সুপারকম্পিউটারের বিশ্লেষণে উঠে এলো কারা জিতবে বিশ্বকাপ

স্বামীর স্বীকৃতির দাবিতে ঢাকা কলেজে তরুণীর অবস্থান

চার্জে লাগিয়ে মোবাইল টিপলে কি ব্যাটারির ক্ষতি হয়?

যে কারণে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি জটিল হয়ে উঠছে

ছাত্রশিবিরের সেই কেন্দ্রীয় নেতা কারাগারে

উপজেলা পরিষদে এমপিদের কক্ষ নির্মাণে বরাদ্দ ৬ লাখ

ফুটবল ইতিহাসের ৯ বড় অঘটন

বাগেরহাটে ৮ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা

১০

প্রধানমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্যে পদ হারালেন ছাত্রদল নেতা

১১

কেক কেটে ও মিছিল করে আর্জেন্টিনাকে সমর্থন রাঙ্গুনিয়ার ইউএনও’র

১২

২০টি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার 

১৩

বুধবার আর্জেন্টিনার পরাজয়ের সম্ভাবনা কতটুকু, কী বলছে বিশ্লেষণ

১৪

চট্টগ্রামের বর্জ্য রূপান্তর হচ্ছে সম্পদে, বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী জাপান

১৫

মনজুরুর রহমান পূবালী ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পুনঃনির্বাচিত

১৬

আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে প্রাণ গেল যুবকের

১৭

জন্মদিনে কানাডার সড়কে প্রাণ গেল বাংলাদেশি শিক্ষার্থীর

১৮

বিশ্বকাপের ‘হাইড্রেশন ব্রেক’ ঘিরে বিতর্ক

১৯

সংসদে হুটহাট নয়, নিয়ম ও সময় মেনে কথা বলতে হবে : স্পিকার

২০
X