কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৩৬ এএম
আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০৮ পিএম
অনলাইন সংস্করণ

ডেভিল শেষ না হওয়া পর্যন্ত চলবে অপারেশন : স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। পুরোনো ছবি
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। পুরোনো ছবি

ডেভিল শেষ না হওয়া পর্যন্ত অপারেশন চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (০৯ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ফার্মগেটে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

সারা দেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ চালানো প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ডেভিল যতদিন শেষ না হবে ততদিন পর্যন্ত অপারেশন চলবে। গাজীপুরে যারা ছাত্র-জনতার ওপর হামলার ঘটনা ঘটিয়েছে তাদের অনেককেই আইনের আওতায় আনা হয়েছে। তাড়াতাড়ি বাকিদেরও আনা হবে।

যারা দেশকে অস্থিতিশীল করবে তাদের টার্গেট করে ডেভিল হান্ট অপারেশন চলবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

গত শুক্রবার রাতে গাজীপুরে আওয়ামী লীগ নেতা ও সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে মারধরে আহত হন বেশ কয়েকজন ছাত্র। তাদের মধ্যে গুরুতর আহত সাতজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

হাসপাতাল সূত্র জানায়, গাজীপুর থেকে মারধরে আহত হয়ে গত শুক্রবার রাতে মোট ১১ জন এসেছিলেন। তাদের মধ্যে চারজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। বাকি সাতজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কাশেম (১৭) নামে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।

হাসপাতালে হামলায় আহত ইয়াকুবের ভাই মো. নাছির বলেন, ফাঁদে ফেলে তার ভাইসহ অন্যদের গাজীপুরে আ ক ম মোজাম্মেল হকের বাসার একটি কক্ষে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে আটকে রেখে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। তাদের এলোপাতাড়ি আঘাত করা হয়। তার ভাইয়ের মাথায় আঘাত রয়েছে।

স্থানীয় লোকজন ও পুলিশ জানিয়েছে, বিক্ষুব্ধ ছাত্র-জনতা গাজীপুর মহানগরের ধীরাশ্রমের দক্ষিণখানে মোজাম্মেল হকের বাড়িতে হামলা চালায়। তারা বাড়ির ভেতরে ঢুকে ভাঙচুর করে। ওই সময় মসজিদের মাইকে ‘মন্ত্রীর বাড়িতে’ ডাকাত পড়েছে বলে ঘোষণা দিয়ে লোকজনকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। মাইকিং শুনে আশপাশের লোকজন বাড়িটি ঘিরে ফেলেন। ওই সময় কয়েকজনকে মারধর করা হয়। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় নড়েচড়ে বসেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ঘোষণা দেয় ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানের। এরপর গতকাল শনিবার রাত থেকেই সাঁড়াশি অভিযান শুরু করে যৌথ বাহিনী। গুরুত্বপূর্ণ মোড়ে টহল জোরদার করা হয়।

ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় এখন পর্যন্ত আওয়ামী লীগের ৪০ জন নেতাকর্মীকে গ্রেপ্তারের কথা জানিয়েছেন গাজীপুরের পুলিশ সুপার চৌধুরী যাবের সাদেক।

পুলিশের ঊর্ধ্বতন পাঁচ কর্মকর্তাকে গ্রেপ্তার প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের অপরাধ দেশবাসীর জানা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নৃত্য পরিচালক জাকিরকে স্মরণ করল আরমান-মুক্তি পরিষদ

জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশের ওয়ানডে দল ঘোষণা

বরিশালে হামলায় আহত যুবকের মৃত্যু, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন

ফাঁকি দিয়ে শহরে বদলি নেওয়া শিক্ষকদের গ্রামে ফিরতে হবে: শিক্ষামন্ত্রী 

চট্টগ্রামে সনদহীন কারখানার অস্বাস্থ্যকর খাদ্যপণ্যের বিস্তার, স্বাস্থ্যঝুঁকিতে ভোক্তারা

তারেক রহমান ইংল্যান্ডের সমর্থক, আর্জেন্টিনার সমর্থন ছাড়লেন নয়ন

সংসদে হাসনাত আবদুল্লাহ / ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেব

স্বজন হারিয়েও বিচার না পেয়ে বিএনপি ছাড়লেন এক কর্মী  

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে আহত যুবকের মৃত্যু 

টসে জিতে ব্যাটিং করছে বাংলাদেশ

১০

অন্তর্বর্তী সরকারের সময়ে এক বছরে ঘুষ লেনদেন ১২ হাজার ৬৩৩ কোটি টাকা : টিআইবি

১১

গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদার / বাংলাদেশ-চীনের মধ্যে চারটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষর

১২

চট্টগ্রামে সাংবাদিককে হুমকির অভিযোগে থানায় জিডি

১৩

ঢাকা দক্ষিণ ও উত্তরে ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাবে ৬ লাখ শিশু

১৪

নতুন নিয়মে ভারতের ট্যুরিস্ট ভিসার আবেদন করবেন যেভাবে

১৫

সাক্ষীকে জেরা করতে চাইলেন পলক, ট্রাইব্যুনালের অনুমতি মেলেনি

১৬

রংপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুজনের

১৭

টরন্টোতে ‘বাংলা মেইল কবি ইকবাল হাসান সাহিত্য পুরস্কার’ প্রবর্তন

১৮

বিশ্বকাপে ম্যাচসেরার ভোট কারা দেন, কীভাবে দেন

১৯

নোয়াখালীতে আবাসিক হোটেলে অভিযান, আটক ১৪

২০
X