কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৫২ পিএম
আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:০৪ পিএম
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি স্থগিত

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সিরাজগঞ্জ জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটি স্থগিত করা হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) সংগঠনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৮ ফেব্রুয়ারি প্রকাশিত সিরাজগঞ্জ জেলার আহ্বায়ক কমিটি স্থগিত করা হলো।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিরাজগঞ্জ জেলা কমিটিকে গঠনকে কেন্দ্র করে সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৪টা থেকে শিক্ষার্থীরা বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় সড়ক ও রেলপথ অবরোধ করেন। সন্ধ্যা সোয়া ৭টায় শেষ খবর পাওয়া পর্যন্ত তারা সড়ক ও রেলপথ বন্ধ করে বিক্ষোভ করেছেন।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি মো. আনোয়ারুল ইসলাম বলেন, বিকেল ৪টা থেকে শিক্ষার্থীরা রাস্তা ব্লক করে বিক্ষোভ শুরু করে। মাঝখানে আধা ঘণ্টার জন্য ছেড়ে দিয়ে আবারও অবরোধ করেছে। এতে মহাসড়কের দুই প্রান্তে যান চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়েছে।

অপরদিকে সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশের ওসি মো. দুলাল হোসেন বলেন, সাড়ে ৫টা থেকে যমুনা সেতু পশ্চিম রেলওয়ে স্টেশন এলাকায় রেলপথ বন্ধ করে দেন শিক্ষার্থীরা। ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ও ঢাকা থেকে রাজশাহীগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন আটকে দেওয়া হয়। প্রায় পৌনে ২ ঘণ্টা পর সন্ধ্যা সোয়া ৭টার দিকে ট্রেন দুটি ছেড়ে দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজে আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেলের স্বাক্ষর করা পত্রে ২৮৪ সদস্যবিশিষ্ট সিরাজগঞ্জ জেলা কমিটির অনুমোদন দেওয়া হয়। এতে সজীব সরকারকে আহ্বায়ক, মেহেদী হাসানকে সদস্য সচিব, ইকবাল হোসেন রিপনকে মুখ্য সংগঠক ও টিএম মুশফিক সাদকে মুখপাত্র করা হয়। কমিটি ঘোষণা দেওয়ার পর থেকেই পক্ষে-বিপক্ষে কর্মসূচি চলতে থাকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

১০

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১১

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১২

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

১৩

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

১৪

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

১৫

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

১৬

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

১৭

লটকন বাগান দেখাবে বলে ২ শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

১৮

বকেয়া ৬ কোটি ৬ লাখ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করল সিসিক

১৯

যুবকের গুলিবিদ্ধ লাশ পড়েছিল ভাসমান নৌকায়

২০
X