কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৩০ পিএম
অনলাইন সংস্করণ

প্রাথমিকের তৃতীয় ধাপে নিয়োগের দাবিতে আজও শাহবাগে অবস্থান

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ বাতিল হওয়া তৃতীয় ধাপের প্রার্থীদের শাহবাগে অবস্থান। ছবি : সংগৃহীত
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ বাতিল হওয়া তৃতীয় ধাপের প্রার্থীদের শাহবাগে অবস্থান। ছবি : সংগৃহীত

রাজধানীর শাহবাগে আজও অবস্থান কর্মসূচি পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ বাতিল হওয়া তৃতীয় ধাপের প্রার্থীরা।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে তাদের অবস্থান কর্মসূচি করতে দেখা যায়।

সুপারিশ বাতিল হওয়া প্রার্থীরা ‘তুমি কে আমি কে, শিক্ষক শিক্ষক’; ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’; ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’; ‘হয়তো মোদের যোগদান দেন, নয়তো মোদের জীবন নেন’ সহ স্লোগান দিতে থাকেন।

আন্দোলন করা সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা বলেন, আমাদের নিয়োগ বাতিল করে যে রায় দেওয়া হয়েছে সেটি বৈষম্যমূলক। এ সরকারই আমাদের নিয়োগের জন্য সুপারিশ করেছে। আবার আমাদের নিয়োগ বাতিল করা হয়েছে। এটি আমাদের সঙ্গে প্রতারণা। আমরা চাই দ্রুত যেন এ রায় বাতিল করে আমাদের নিয়োগ চূড়ান্ত করা হয়।

এক আন্দোলনকারী বলেন, আমাদের এই কর্মসূচি চলতেই থাকবে। যতক্ষণ পর্যন্ত দাবি আদায় হবে না, ততক্ষণ পর্যন্ত এখান থেকে আমরা সরব না।

এর আগে গত বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ ৬ হাজার ৫৩১ জনের নিয়োগ বাতিল করেন হাইকোর্ট। মেধার ভিত্তিতে পুনরায় নিয়োগের নির্দেশ দিয়েছেন আদালত। বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

প্রসঙ্গত, তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ২১ জেলার পরীক্ষা হয়। লিখিত পরীক্ষার সংশোধিত ফল গত ২২ এপ্রিল প্রকাশিত হয়। এতে ৪৬ হাজার ১৯৯ প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়। আর এই লিখিত পরীক্ষা গত ২৯ মার্চ (শুক্রবার) সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত জেলা পর্যায়ে অনুষ্ঠিত হয়।

গত ৩১ অক্টোবর সন্ধ্যায় ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ২১ জেলার ফলাফল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত হয়। এতে উত্তীর্ণ হন ৬ হাজার ৫৩১ জন।

এর মধ্যে কক্সবাজারে ১৮৫ জন, কুমিল্লায় ৬৪১ জন, চট্টগ্রামে ৮১২ জন, চাঁদপুরে ৩৫৮ জন, নোয়াখালীতে ৩২৮ জন, ফেনীতে ১৩৭ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ৩৪৯ জন, লক্ষ্মীপুরে ৩২৭ জন, কিশোরগঞ্জে ২৮৮ জন, গাজীপুরে ২৪১ জন, গোপালগঞ্জে ২৫৪ জন, টাঙ্গাইলে ৫৯৭ জন, ঢাকায় ৩০৯ জন, নরসিংদীতে ২৬০ জন, নারায়ণগঞ্জে ১৮৪ জন, ফরিদপুরে ২২৭ জন, মাদারীপুরে ২০৮ জন, মানিকগঞ্জে ৩০১ জন, মুন্সীগঞ্জে ২২২ জন, রাজবাড়ী ১০৪ জন, শরীয়তপুরে ১৯৯ জন উত্তীর্ণ হন।

এরপর ১৯ নভেম্বর ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ২১ জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ৬ হাজার ৫৩১ জনের নিয়োগপত্র প্রদানের সিদ্ধান্ত স্থগিত করেন হাইকোর্ট। কোটা পদ্ধতি অনুসরণ করে তাদের নিয়োগ দেওয়ায় আদালত এ আদেশ দেন। পাশাপাশি আদালত রুল জারি করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুক্তির শর্ত পূরণ করলেই সুবিধা পাবে ইরান : হোয়াইট হাউস

বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকে জানান দিলেন ‘এখনো তিনিই রাজা’

মেসির আগে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা ছিলেন যিনি

আলজেরিয়ার বিপক্ষে মেসির তিন গোলের ইতিহাস

মেসির পায়ে ভর করে আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

রোনালদোর যে রেকর্ডে ভাগ বসালেন মেসি

ইরানের সঙ্গে চুক্তি করার পরণতি সবাইকে ভোগ করতে হবে : রেজা পাহলভি

দোকানের সামনে বিএনপিকে হুমকি দিয়ে বোমাসদৃশ বস্তু ও চিরকুট

হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি

বক্সের বাইরে থেকে ৫ গোল, ব্রাজিলিয়ান কিংবদন্তির পাশে মেসি

১০

দুপুরের মধ্যে বৃষ্টির পূর্বাভাস

১১

মেসির জোড়া গোলে ব্যবধান বাড়াল আর্জেন্টিনা

১২

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

১৩

ইসরায়েলকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি ইরানের

১৪

আর্জেন্টিনার খেলা দেখতে টিএসসিতে একসঙ্গে নাসির-সারজিস

১৫

আর্জেন্টিনা-আলজেরিয়ার ২ গোল বাতিল, কারণ কী

১৬

প্রথমার্ধে মেসির গোলে এগিয়ে আর্জেন্টিনা

১৭

গোসলে নেমে ৩ বন্ধুর তর্ক, একজনকে চুবিয়ে হত্যা

১৮

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পরবর্তী ধাপ আরও কঠিন হবে : চীন

১৯

টানা ৫ বিশ্বকাপে গোলের রেকর্ড মেসির

২০
X