কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০১:২৭ পিএম
অনলাইন সংস্করণ

কোস্টগার্ডে হেলিকপ্টার বোর্ড সংযুক্তির কাজ চলছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। পুরোনো ছবি
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। পুরোনো ছবি

কোস্টগার্ডকে আধুনিক করতে সরকার সব ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম। তিনি বলেন, হেলিকপ্টার বোর্ড সংযুক্তির মাধ্যমে আরও আধুনিকায়নে কাজ করা হচ্ছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কোস্টগার্ডের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

তিনি বলেন, ‘আন্দোলন পরবর্তী সময়ে কোস্টগার্ড সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছে। একই সঙ্গে বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডে জড়িতদের ধরতে অভিযানে অংশ নিয়ে গ্রেপ্তার করেছে। সমুদ্রসীমা সুরক্ষা রাখতে সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পাশাপাশি তারা নৌপথের সঙ্গে বিভিন্ন সীমান্ত এলাকায় নজরদারি বাড়িয়েছে।’

এ সময় তিনি বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা রক্ষায় কোস্টগার্ড অভূতপূর্ব সাফল্য রাখছে এবং ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে জন্ম নেওয়া নতুন দেশকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছে।’

এর আগে, সুশৃঙ্খল বাহিনী হিসেবে কোস্টগার্ডের সালাম গ্রহণ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় বীরত্বপূর্ণ ও সেবামূলক কাজের স্বীকৃতি হিসেবে চার ক্যাটাগরিতে কোস্টগার্ডের ৪০ সদস্যকে পদক দেওয়া হয়।

বিভিন্ন শাখায় পদকপ্রাপ্তরা হলেন-

ক. কোস্টগার্ড পদক (বিসিজিএম) রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলী, কমডোর মো. রাশেদ সাত্তার, ক্যাপ্টেন মো. জহিরুল হক, ক্যাপ্টেন মোহাম্মদ শাহীন মজিদ, ক্যাপ্টেন মোহাম্মদ সোহেল আজম, লে. কমান্ডার এইচ এম লুৎফুল লাহিল মাজিদ, লে. কমান্ডার এইচ. এম. এম. হারুন-অর-রশীদ, মো. বাবুল আক্তার, মোহাম্মদ ইয়াকুব আলী ও ক্যাপ্টেন মীর মো. মাহবুবুল হাসান।

খ. প্রেসিডেন্ট কোস্টগার্ড পদক (পিসিজিএম) কমান্ডার মো. মাহফুজুর রহমান, লে. কমান্ডার আব্দুল্লাহ্-আল-মামুন, লে. কমান্ডার মো. সুয়াইব বিকাশ, লে. মো. মুনতাসির ইবনে মহসীন, লে. রুহান মনজুর, মো. মিজানুর রহমান, মো. শাহ আলম, মো. বেলাল হোসেন, নুর মোহাম্মদ ও মো. সাজেদুল ইসলাম সাজ্জাদ।

গ. বাংলাদেশ কোস্ট গার্ড পদক- সেবা (বিসিজিএমএস) পদক ক্যাপ্টেন শেখ মোহাম্মদ মেজবাহ উদ্দিন, ক্যাপ্টেন মোহাম্মদ শহীদুল হক, সার্জন কমান্ডার এস এম বেলাল উদ্দিন, কমান্ডার আকতার জামান চিশতী, কমান্ডার মাজহারুল ইসলাম, কমান্ডার মোদাসসেরুল হক, লে. কমান্ডার মো. মোহাইমিনুল হক মাহিম, মো. মনোয়ার হোসেন, মো. রাশেদুর ও নাহিদ হাসান জনি।

ঘ. প্রেসিডেন্ট কোস্ট গার্ড পদক (পিসিজিএমএস) সেবা পদক ক্যাপ্টেন রিয়াদ ইবনে জামাল, ক্যাপ্টেন এস এম সুমন হায়দার, মোহাম্মদ ফকরুল ইসলাম, মো. মনোয়ার হোসেন, মো. জাকারিয়া, মো. এহসানুল হক, লুৎফর রহমান তারেক, শফিউল ইসলাম তালুকদার, মো. সাইফুল ইসলাম ও মো. আবু তাহের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ ম্যাচে হারলে কি বিশ্বকাপ থেকে বিদায় নেবে ব্রাজিল? কী বলছে সমীকরণ

এএসআই পদে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণা, গ্রেপ্তার ২

শঙ্কায় রাফিনহা, বিকল্প খেলোয়াড় কি নিতে পারবে ব্রাজিল

আগস্ট থেকে পাবনা-ঢাকা রেল চলাচল শুরু হবে: রেলমন্ত্রী

এনসিপির ২ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

কাশ্মীরে বিক্ষোভে নিহত অন্তত ২৪, অচল জনজীবন

অস্ট্রিয়া ম্যাচের আগে আরেকটি দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

চার জেলায় বন্যার আভাস

পারমাণবিক অস্ত্রের পথ ছিল ওবামার ইরান চুক্তি

সুস্থ থাকতে যোগব্যায়ামকে অভ্যাসে পরিণত করা উচিত: সিসিক প্রশাসক

১০

ধর্মীয় অবমাননা ঠেকাতে জগন্নাথ হল সংসদের ৬ দাবি

১১

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ১৬

১২

‘এবারের বাজেট জনবান্ধব, নিত্যপণ্যের দাম বাড়েনি’

১৩

২ ম্যাচ শেষেই নিষেধাজ্ঞার ঝুঁকিতে ব্রাজিলের ৩ খেলোয়াড়!

১৪

বেতন বাড়ছে সরকারি চাকরিজীবীদের, আরও যেসব সুবিধা পাবেন

১৫

জামায়াত নেতাকর্মীদের সমাজের কল্যাণে বিলিয়ে দিতে হবে: ডা. তাহের

১৬

আমি বস হতে চাইনি, শুধু মজা করেছিলাম: ট্রাম্প

১৭

ফাঁকা বাসায় শিশুকে ধর্ষণের অভিযোগ, প্রতিবেশী সুমন গ্রেপ্তার

১৮

বিএনপির তিন মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি : মির্জা ফখরুল

১৯

চাঁদপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

২০
X