কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:০৮ পিএম
আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:২১ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকাতে আর বেশি লোক আসতে দেওয়া সম্ভব না : পরিবেশ উপদেষ্টা

পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ফাইল ছবি
পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ফাইল ছবি

পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ঢাকাতে আর বেশি লোক আসতে দেওয়া সম্ভব না। এত লোকের ভার তো ঢাকা নিতে পারবে না। ঢাকায় অতিরিক্ত মানুষের চাপ সহ্য করার ক্ষমতা নেই।

সম্প্রতি এক মতবিনিময় সভায় তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, একটি টাস্কফোর্স রিপোর্ট অনুযায়ী, ঢাকা ইতোমধ্যেই বাসযোগ্যতা হারিয়েছে। এ বিষয়ে আগেও বিদেশি রিপোর্ট প্রকাশিত হয়েছিল, তবে বাস্তবতা হলো দেশের ভেতর থেকেই আমরা টের পাচ্ছি যে রাজধানী বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে।

উপদেষ্টার মতে, প্রশাসনকে বিকেন্দ্রীকরণ করতেই হবে, এ বিষয়ে কোনো বিকল্প নেই। জনসংখ্যার চাপে ঢাকা ইতোমধ্যেই এক অস্বাভাবিক অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে।

পরিবেশ উপদেষ্টা বলেন, যত আধুনিক যানবাহন ও ট্রাফিক ব্যবস্থাই গড়ে তোলা হোক না কেন, অতিরিক্ত জনসংখ্যার ভার এই নগরী বহন করতে পারছে না। বিশ্বের জনবহুল শহরগুলোর মধ্যে ঢাকার স্থান অন্যতম, তবে এত ঘনবসতিপূর্ণ রাজধানী আর কোথাও আছে কি না, তা নিশ্চিত নয়।

সৈয়দা রিজওয়ানা হাসান আরও বলেন, রাজউক ‘লিভেবল ঢাকা’ নামে একটি প্রকল্প হাতে নিয়েছে, যেখানে বিভিন্ন পেশাজীবী ও বিশেষজ্ঞদের দায়িত্ব দেওয়া হয়েছে নগরীর প্রধান সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের পথ নির্ধারণের জন্য। এটি বাস্তবায়িত হলে ঢাকার বাসযোগ্যতা ফিরিয়ে আনার সম্ভাবনা তৈরি হবে।

তিনি বলেন, অধিক জনসংখ্যার চাপ থেকে ঢাকাকে রক্ষা করতে এখনই কার্যকর উদ্যোগ নিতে হবে, তা না হলে ভবিষ্যতে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবিদ রাজ্জাকের কবিতা : নির্বাসিত একজন

যে কারণে ইরানের ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে নিতে চান ট্রাম্প

কেরানীগঞ্জে সপ্তাহব্যাপী অভিযানে চোর-ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭৪১

জামায়াত নেতাকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা, কারণ জানাল পুলিশ

ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার 

জিআই সনদ পেল মানিকগঞ্জের ঐতিহ্যবাহী হাজারী গুড়

পিছিয়ে পড়া চা শ্রমিকদের ব্যাপারে কথা বলবেন প্রধানমন্ত্রী

আর্জেন্টিনার সমর্থককে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরানোয় থানায় অভিযোগ

আইডিআরএর প্রথম নারী চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন

একই পরিবারে যুবদল, এনসিপি ও যুবলীগের তিন নেতা

১০

আইডা অ্যাওয়ার্ডসে বিশ্বমঞ্চে বাংলাদেশের গৌরব শুভ্র ও রিমন

১১

টেক্সটাইল খাতে বৈশ্বিক কমপ্লায়েন্স ও টেকসই উৎপাদনে দক্ষতা বাড়াতে বিইউবিটিতে সেমিনার

১২

নিউইয়র্কের টাইমস স্কয়ারে গুলি, গ্রেপ্তার অর্ধশতাধিক

১৩

মাদ্রাসা শিক্ষকদের বেতন দিন, সংসদে প্ল্যাকার্ড তুললেন এমপি

১৪

ভারতে যাচ্ছে রাজ রিপার প্রথম সিনেমা 'ময়না'

১৫

বিকেএসপিতে ক্রীড়া চিকিৎসা ও পুনর্বাসন বিষয়ক ৩ দিনব্যাপী সেমিনার শুরু

১৬

মহররমের চাঁদ দেখা গেছে, জানা গেল আশুরা কবে

১৭

রাজশাহীর কালাই রুটিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

১৮

রাশিয়া-ইউক্রেনকে শান্তিচুক্তির আহ্বান ট্রাম্পের

১৯

জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস

২০
X