কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:২৫ পিএম
আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:০২ পিএম
অনলাইন সংস্করণ

স্বাধিকার প্রতিষ্ঠা ছিল ভাষা আন্দোলনের মূল চেতনা : প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে মাতৃভাষা পদক প্রদান অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. ইউনূস। ছবি : সংগৃহীত
আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে মাতৃভাষা পদক প্রদান অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. ইউনূস। ছবি : সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলা ভাষার মর্যাদা রক্ষার জন্য রাষ্ট্রভাষা আন্দোলন সূচিত হলেও এর মূল চেতনা স্বাধিকার প্রতিষ্ঠার জন্য ছিল।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে মাতৃভাষা পদক প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, বাংলা ভাষার মর্যাদা রক্ষার জন্য রাষ্ট্রভাষা আন্দোলন সূচিত হলেও এর মূল চেতনা ছিল স্বাধিকার প্রতিষ্ঠা। এটি ছিল রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক মুক্তির আন্দোলন।

তিনি বলেন, ‘আমরা দ্রুত গতিতে নতুন পৃথিবী সৃষ্টি করে চলেছি। এ জন্য নিত্যনতুন প্রযুক্তি প্রধানত দায়ী। প্রযুক্তির প্রাধান্যের সঙ্গেই ভাষার প্রাধান্য আসে। তাই বাঙালির কাছে একুশ মানে মাথা নত না করার প্রত্যয়।’

ড. ইউনূস বলেন, যে দেশের প্রযুক্তি পৃথিবীতে প্রাধান্য অর্জন করতে থাকবে, তার সঙ্গে প্রাধান্য অর্জন করতে থাকবে প্রযুক্তিদাতা দেশের ভাষা। সারা পৃথিবী এই ভাষা শেখার জন্য ঝাঁপিয়ে পড়বে। যে দেশ পৃথিবীতে নেতৃত্ব দেবে, সে দেশের ভাষার জন্য সারা পৃথিবী ঝুঁকে পড়বে। তিনি আরও বলেন, প্রযুক্তি ছাড়াও যে কোনো একটি দিক থেকে জাতি নেতৃত্ব দিতে পারলে, সে দেশের প্রতি মানুষের আগ্রহ বাড়বেই। প্রধান উপদেষ্টা বলেন, বিভিন্ন দেশে শৈশবে পড়ার সময় মাতৃভাষার পাশাপাশি একটি ভিন্ন ভাষা শেখা বাধ্যতামূলক করা হয়। ইংরেজি শিখলেই বাংলা ভুলে যেতে হবে- এ রকম কোনো চিন্তা তাদের মাথায় আসে না।

প্রসঙ্গত, এবারে আন্তর্জাতিক মাতৃভাষা জাতীয় পদক পেয়েছে তিন দেশি-বিদেশি ব্যক্তি ও প্রতিষ্ঠান। মাতৃভাষা সংরক্ষণ, পুনরুজ্জীবন ও বিকাশে ভূমিকা রাখায় পদক পান ভাষাবিজ্ঞানী ও ভাষা গবেষক অধ্যাপক আবুল মনসুর মুহম্মদ আবু মুসা। রবীন্দ্রনাথ ঠাকুর ও জীবনানন্দ দাশের রচনাবলি অনুবাদ এবং বাংলা ভাষার আন্তর্জাতিকীকরণ ও প্রসারে ভূমিকা রাখার জন্য পদক পান ইংল্যান্ডের কবি, লেখক ও অনুবাদক জোসেফ ডেভিড উইনটার এবং মহান ভাষা আন্দোলনের ইতিহাসকে কেন্দ্র করে ইউনেসকো কর্তৃক ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি প্রদানে নেতৃস্থানীয় ভূমিকা পালন করায় প্রতিষ্ঠান ক্যাটাগরিতে পুরস্কার পায় প্যারিস অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১০

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১১

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১২

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১৩

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১৪

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১৫

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

১৬

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

১৭

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

১৮

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

১৯

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X