কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৩, ১০:১৪ পিএম
অনলাইন সংস্করণ

মশা দিবসে মশার বিরুদ্ধে অভিযানে ৩ লাখ টাকা জরিমানা

ঢাকা সিটিতে মশা নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযান। ছবি : সৌজন্য
ঢাকা সিটিতে মশা নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযান। ছবি : সৌজন্য

ডেঙ্গু রোগের জীবাণুবাহী এডিস মশার বিরুদ্ধে অভিযান চালিয়েছে ঢাকার দুই সিটি করপোরেশন। বিশ্ব মশা দিবসে আজ রোববার (২০ আগস্ট) এ অভিযানে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) দুই লাখ ২৫ হাজার ও দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এক লাখ তিন হাজার টাকা জরিমানা আদায় করেছে।

ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা আবু নাছের জানান, রাজধানীর সেন্ট্রাল রোড, নবরায় বসাক লেন, তাঁতীবাজার, ওয়ারী, র‍্যাঙ্কিং স্ট্রিট, পিয়ার আলি গলি, কদম আলি রোড, মাণ্ডা, সাইনবোর্ড, ডেমরা, ছনটেক, শেখদী, দক্ষিণ কাজলা, রায়েরবাগ ও কদমতলী এলাকায় রোববার সাতটি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালানো হয়। এ সময় তারা ৩৫৫টি বাসাবাড়ি ও স্থাপনা পরিদর্শন করেন। এর মধ্যে ৯টি স্থাপনায় মশার বংশবিস্তার উপযোগী পরিবেশ, মশার লার্ভা ও মশা পাওয়া যায়। ৯ মামলায় ভবন মালিকদের কাছ থেকে এক লাখ তিন হাজার টাকা জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।

ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন কালবেলাকে জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিশেষ মশক নিধন অভিযানে চারটি বাড়িতে এডিসের লার্ভা পাওয়ায় চার মামলায় ২ লাখ ২৫ টাকা জরিমানা আদায় করা হয়। এসব বাড়িতে পানির ট্যাংকি, বেজমেন্ট, মিটারবক্স, ড্রাম, ফুলের টবে এডিস মশার লার্ভা পাওয়া যায়। ডিএনসিসির দশটি অঞ্চলে একযোগে অভিযান পরিচালনা করেন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। জুলাই মাসে শুরু হওয়া এই অভিযান পুরো আগস্ট মাসজুড়ে চলবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রজ্ঞাপন জারি / গাঢ় নীল-লাইট অলিভ রঙা শার্ট, খাকি ট্রাউজারে ফিরছে পুলিশের পোশাক

পরমাণু কর্মসূচি ইস্যুতে এবার উত্তর কোরিয়াকে ‘ধরবেন’ ট্রাম্প

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে মধুর সমস্যায় স্কালোনি

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

জানালেন প্রতিমন্ত্রী / ফ্যামিলি-কৃষক কার্ডে অনিয়ম: ইতোমধ্যে বহিষ্কার সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ৮ কর্মকর্তা

লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত

ব্রাজিল-হাইতি ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

রাজনৈতিক প্রশ্রয় না পেলে সিন্ডিকেটের অস্তিত্ব থাকত না: জামায়াতের আমির

১০

‘অগ্রযাত্রা প্রতিদিন’ সম্পাদক মেহেদী হাসান গ্রেপ্তার

১১

ক্লাসে দুই শিক্ষার্থী, মাসে ব্যয় ৩ লাখ টাকা

১২

শৈশবে মেসির ‘আশীর্বাদ’ পাওয়া সেই স্ট্রাইকার এবার মুখোমুখি ব্রাজিলের

১৩

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মা-ছেলের 

১৪

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

১৫

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

১৬

আইআরজিসি’র হুঁশিয়ারি / অতিরিক্ত দাবি তুললে শত্রুকে ‘আরও বড় পরাজয়’ বরণ করতে হবে

১৭

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

১৮

সাত মাস আগে প্রেম করে বিয়ে, হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে পালালেন স্বামী!

১৯

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

২০
X