কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:০৬ পিএম
অনলাইন সংস্করণ

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এবার আজহারির স্ট্যাটাস

মিজানুর রহমান আজহারি। সৌজন্য ছবি
মিজানুর রহমান আজহারি। সৌজন্য ছবি

সারা দেশে আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে মন্তব্য করে ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন আলোচিত ও জনপ্রিয় ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারি।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুকে তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এ স্ট্যাটাস দেন।

ফেসবুক স্ট্যাটাসে আজহারি লেখেন, সারা দেশে আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে। সাধারণ মানুষ চিন্তিত।

সরকারের প্রতি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে তিনি লেখেন, জননিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি যথাযথ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাই।

স্ট্যাটাসের শেষাংশে তিনি নিরাপদ জনজীবন ও জনমনে স্বস্তি ফিরে আসুক এমন কামনা করেন।

মিজানুর রহমান ১৯৯০ সালের ২৬ জানুয়ারি ঢাকার ডেমরায় জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস কুমিল্লার মুরাদনগরের পরমতলা গ্রামে। তার বাবা একজন মাদ্রাসাশিক্ষক। তার পরিবারে মা-বাবা ও এক ভাই রয়েছে।

মিজানুর রহমান ঢাকার ডেমরায় অবস্থিত দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা থেকে ২০০৪ সালে দাখিল, ২০০৬ সালে আলিম পরীক্ষায় উত্তীর্ণ হন। ২০০৭ সালে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত মিসর সরকারের শিক্ষাবৃত্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে মিসরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে আন্ডারগ্র্যাজুয়েট করার জন্য মিসরে যান। সেখান থেকে ডিপার্টমেন্ট অব তাফসির অ্যান্ড কুরআনিক সায়েন্স থেকে ২০১২ সালে শতকরা ৮০ ভাগ সিজিপিএ নিয়ে অনার্স উত্তীর্ণ হন।

মিসরে পাঁচ বছর শিক্ষাজীবন অতিবাহিত করার পর ২০১৩ সালে মালয়েশিয়া যান। সেখানে গার্ডেন অব নলেজ খ্যাত ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি থেকে পোস্ট-গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন। ওই বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব কোরআন অ্যান্ড সুন্নাহ স্টাডিজ থেকে ২০১৬ সালে পোস্ট-গ্র্যাজুয়েশন শেষ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৯৫তম মিনিটের গোলে পানামাকে হতাশায় ডুবাল ঘানা

ফ্ল্যাটে নারীর গলাকাটা মরদেহ, স্বামী পলাতক

ক্রিকেটার নাঈম হেনস্তা ঘটনায় পাঁচ দিনেও মামলা হয়নি

নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

বগুড়ায় ইডিসিএলে ভ্যাকসিন প্ল্যান্ট স্থাপনের ঘোষণা

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই, যুদ্ধ অবসানের ঘোষণা

আজকের নামাজের সময়সূচি

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১০

ইংল্যান্ডের দারুণ শুরু

১১

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

১২

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

১৩

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

১৪

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

১৫

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

১৬

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

১৭

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

১৮

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

১৯

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

২০
X