কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৪৮ পিএম
আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০২:০২ পিএম
অনলাইন সংস্করণ

নতুন তথ্য উপদেষ্টা হচ্ছেন মাহফুজ আলম

নতুন তথ্য উপদেষ্টা হচ্ছেন মাহফুজ আলম
মাহফুজ আলম। ছবি : সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের নতুন তথ্য উপদেষ্টা হতে যাচ্ছেন মাহফুজ আলম। গতকাল মঙ্গলবার মো. নাহিদ ইসলাম এই পদ থেকে পদত্যাগ করায় মাহফুজ আলম তার স্থলাভিষিক্ত হচ্ছেন। শিগগিরই এ ব্যাপারে প্রজ্ঞাপন দেওয়া হবে।

গতকাল মঙ্গলবার প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্র জানায়, সাধারণত এই মন্ত্রণালয়টির মন্ত্রী বা উপদেষ্টা সরকারের মুখপাত্র হিসেবে কাজ করে থাকেন। সে হিসেবে এই মন্ত্রণালয়ের দায়িত্ব জুলাই গণঅভ্যুত্থানের ছাত্রনেতাদের মধ্যেই সীমাবদ্ধ রাখার ব্যাপারে সরকারের শীর্ষ মহলও একমত হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তথ্য উপদেষ্টার পদ থেকে নাহিদ ইসলামের পদত্যাগের তথ্য প্রকাশের পর থেকেই ওই পদে কে আসছেন, তা নিয়ে আলোচনা শুরু হয়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের নামও আলোচনায় উঠে আসে। সম্প্রতি তাকে সিনিয়র সচিব হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। তবে, শফিকুল আলম বা নতুন কাউকে তথ্য উপদেষ্টার পদে আনার সম্ভাবনা কম। তাই, মাহফুজ আলমই অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা হচ্ছেন।

মাহফুজ আলম গত বছরের ১০ নভেম্বর উপদেষ্টা হিসেবে শপথ নেন। তবে তিনি কোনো মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন না। এর আগে অন্তর্বর্তী সরকার গঠনের ২০ দিনের মাথায় ২৮ আগস্ট প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয়েছিল।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে স্নাতক করেছেন মাহফুজ আলম। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে পতিত হাসিনা সরকারবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। যুক্তরাষ্ট্রের একটি অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা তাকে এই আন্দোলনের ‘মাস্টারমাইন্ড’ হিসেবে পরিচয় করিয়ে দেন। তিনি গণঅভ্যুত্থান পরবর্তী ছাত্র, নাগরিক ও অন্তর্বর্তী সরকারের মধ্যে যোগাযোগ রক্ষায় লিয়াজোঁ কমিটির সমন্বয়ক ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারা দেশে সতর্ক অবস্থানে পুলিশ

১০

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

১১

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

১২

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

১৩

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১৪

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

১৫

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

১৬

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

১৭

‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন মাহফুজ আলম

১৮

তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

১৯

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

২০
X