কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ মার্চ ২০২৫, ০৫:২১ পিএম
অনলাইন সংস্করণ

পাবনার ঘটনায় গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অতিরঞ্জিত : প্রেস উইং

অন্তর্বর্তী সরকারের প্রেস উইং। ছবি : সংগৃহীত
অন্তর্বর্তী সরকারের প্রেস উইং। ছবি : সংগৃহীত

পাবনায় সড়কে গাছ ফেলে ৪০ গাড়িতে ডাকাতি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অতিরঞ্জিত বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রেস উইং।

পুলিশ প্রশাসনের বরাত দিয়ে শনিবার (১ মার্চ) প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।

তিনি জানান, বিভিন্ন গণমাধ্যমে ৪০ গাড়িতে ডাকাতির ঘটনাটি অতিরঞ্জিত। এ ঘটনা সম্পর্কে পাবনা জেলার সাঁথিয়া থানা পুলিশ একটি বিবৃতি দিয়েছে।

সেখানে বলা হয়, শুক্রবার দিনগত রাতে সাঁথিয়া থানাধীন করমজা ইউনিয়নে গাছ ফেলে সাঁথিয়া টু বেড়া পাকা রাস্তা বন্ধ করে অজ্ঞাতনামা ডাকাতরা একটি সাদা রঙের হাইস গাড়ি আটক করে। এরপর তারা গাড়িতে থাকা পাঁচ যাত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৯০ গ্রাম স্বর্ণ (৭ ভরি ১৪ আনা), একটি ল্যাপটপ, একটি আইপ্যাড, একটি ছোট লাগেজ, ডায়মন্ড ও একটি নাকফুল, ৫০২ দিনার (বৈদেশিক মুদ্রা) ও নহদ ৫০ হাজার টাকা ছিনতাই করে।

এ সময় ডাকাতরা একজন সিএনজিচালক ও এক মোটরসাইকেল চালকের কাছ থেকে মোবাইল ছিনিয়ে নেয়। পরে ডাকাত দল দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা

উজবেকিস্তানের বিপক্ষে বিরতির পরও এগিয়ে আছে কলম্বিয়া

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

নাজমুলের মরদেহ পুড়িয়ে কয়লা বানাতে চেয়েছিল খুনিরা

১০

মেসির রেকর্ড ভেঙে লিনেকারের পাশে হ্যারি কেইন

১১

ক্যানসারের সঙ্গে লড়াই, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ 

১২

নবম পে স্কেলের খসড়া চূড়ান্ত, বেতন-ভাতা-পেনশনে বড় পরিবর্তন

১৩

শরীয়তপুরে মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল

১৪

৯৫তম মিনিটের গোলে পানামাকে হতাশায় ডুবাল ঘানা

১৫

ফ্ল্যাটে নারীর গলাকাটা মরদেহ, স্বামী পলাতক

১৬

ক্রিকেটার নাঈম হেনস্তা ঘটনায় পাঁচ দিনেও মামলা হয়নি

১৭

নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

১৮

বগুড়ায় ইডিসিএলে ভ্যাকসিন প্ল্যান্ট স্থাপনের ঘোষণা

১৯

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই, যুদ্ধ অবসানের ঘোষণা

২০
X