রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ মার্চ ২০২৫, ০৬:৫৬ পিএম
আপডেট : ০১ মার্চ ২০২৫, ০৭:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

‘গত বছরের চেয়ে এ রমজানে পণ্যের দাম কম’

প্রেস সচিব শফিকুল আলম। ছবি : সংগৃহীত
প্রেস সচিব শফিকুল আলম। ছবি : সংগৃহীত

নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের দাম গত বছরের রমজানের চেয়ে এবার সহনীয় বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শনিবার (১ মার্চ) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সম সাময়িক ইস্যুতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এমন দাবি করেন।

তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের দাম গত রমজান মাসের চেয়ে এবার সহনীয় পর্যায়ে আছে। পুরো রমজানজুড়েই সহনীয় রাখতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সরকার।

শফিকুল আলম বলেন, বিভিন্ন পণ্যের সরবরাহ বাড়াতে পদক্ষেপ নেওয়া হয়েছে। সাপ্লাই পরিস্থিতি সামনে আরও ভালো হবে। দাম সহনীয় থাকবে বলে আশা করি।

বাজারে সয়াবিন তেল না পাওয়ার বিষয়ে প্রেস সচিব বলেন, বাজারে খোলা ও প্যাকেটজাত সয়াবিনের ঘাটতি আছে। তবে নিয়মিত মনিটরিংয়ে খোলা তেলের ঘাটতি কমে এসেছে। নিয়মিত মনিটরিংয়ে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশ্বস্ত করেন তিনি।

তিনি বলেন, রোজার সময় ভোজ্য তেল, ছোলা, খেজুরসহ কিছু কিছু পণ্যের চাহিদা বেড়ে যায়। কীভাবে এসব পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখা যায় সরকার সেটিকে সবোর্চ্চ গুরুত্ব দিয়ে এসব পণ্যের সরবরাহ বাড়ানোর উদ্যোগ নিয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড, বাংলাদেশ ব্যাংক ও ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে বলে তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে নির্বাচনকে কেন্দ্র করে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে কাজ চলছে জানিয়ে শফিকুল আলম বলেন, ‘নির্বাচনকে কেন্দ্র করে সব রাজনৈতিক দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হচ্ছে। নির্বাচনের রোডম্যাপ দেওয়া হয়েছে। কিন্তু বিএনপি তারিখ চাইছে। স্বল্প সংস্কারের পর আগামী ডিসেম্বরই নির্বাচন সম্ভব, সে কথা আগেই বলা হয়েছে৷’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১০

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১১

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১২

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১৩

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৪

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৫

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৬

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৭

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৮

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৯

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

২০
X