কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ মার্চ ২০২৫, ০৫:৫১ পিএম
আপডেট : ০১ মার্চ ২০২৫, ০৬:১৮ পিএম
অনলাইন সংস্করণ

নতুন দলের আত্মপ্রকাশে সরকারি গাড়ি, প্রেস সচিবের ব্যাখ্যা

প্রেস সচিব শফিকুল আলম। ছবি : সংগৃহীত
প্রেস সচিব শফিকুল আলম। ছবি : সংগৃহীত

নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আত্মপ্রকাশ অনুষ্ঠানে সরকারি গাড়ি বরাদ্দে অন্তর্বর্তী সরকারের ভূমিকা অস্বীকার করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শনিবার (১ মার্চ) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এর আগে গতকাল শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্র নেতৃত্বের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আত্মপ্রকাশ ঘটে।

তবে অভিযোগ উঠেছে, রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের ওই অনুষ্ঠানে যোগ দিতে পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে পাঁচটি বাস রিক্যুইজিশন দেওয়া হয়েছে।

শনিবার বিকালে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির সভাপতি নুরুল হক নুরু এ ঘটনার সমালোচনা করে বলেন, ‘নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দিতে জেলা প্রশাসকের মাধ্যমে সরকারি গাড়ি ব্যবহার করে ঢাকায় এসেছে ছাত্র-জনতা, যা কাম্য না।’

তবে নুরুল হকের এ অভিযোগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘পিরোজপুরের ডিসি অফিস দ্বারা পাঁচটি বাস রিক্যুইজিশনে অন্তর্বর্তী সরকারের কোনো ভূমিকা নেই। জুলাই অভ্যুত্থানে আহত-নিহতদের পরিবারের অনুরোধে ডিসি তাদের সহায়তা করেন। কিন্তু ডিসি অফিস বা সরকার কোনো খরচ বহন করেনি।’

এদিকে পবিত্র রমজানে পণ্যের মূল্য কীভাবে সহনীয় করা যায়, তা নিয়ে সরকার কাজ করছে বলে জানান শফিকুল আলম।

তিনি বলেন, ‘আগের রোজা থেকে এবারের নিত্যপণ্যের মূল্য কম। পুরো রোজায় খাদ্যপণ্যের দাম কীভাবে সহনীয় রাখা যায়, সেটি অন্তর্বর্তীকালীন সরকারের লক্ষ্য। তেল আমদানির দিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। সয়াবিন তেলের বাজার মনিটর করা হচ্ছে।’

নির্বাচনকে কেন্দ্র করে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে কাজ চলছে জানিয়ে তিনি বলেন, ‘নির্বাচনকে কেন্দ্র করে সব রাজনৈতিক দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হচ্ছে। নির্বাচনের রোডম্যাপ দেওয়া হয়েছে। কিন্তু বিএনপি তারিখ চাইছে। স্বল্প সংস্কারের পর আগামী ডিসেম্বরই নির্বাচন সম্ভব, সে কথা আগেই বলা হয়েছে৷’

এ সময় প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, ‘পাবনার গণ-ডাকাতির ঘটনাকে অতিরঞ্জিত করে প্রচার করেছে অনেক গণমাধ্যম। পাঁচটি পরিবহনে ডাকাতি হয়েছে। ১০ মিনিটে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে যায়।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

১০

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারা দেশে সতর্ক অবস্থানে পুলিশ

১১

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

১২

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

১৩

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

১৪

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১৫

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

১৬

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

১৭

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

১৮

‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন মাহফুজ আলম

১৯

তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

২০
X