কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৩, ০৩:০১ পিএম
আপডেট : ২১ আগস্ট ২০২৩, ০৩:০৩ পিএম
অনলাইন সংস্করণ

বিচারপতিদের সমান সুবিধা নিতে প্রস্তাব অনুমোদন দিল নির্বাচন কমিশন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আপিল বিভাগের বিচারপতিরা যে সুযোগ-সুবিধা পাবেন, সিইসি সেই সুবিধা এবং হাইকোর্ট বিভাগের বিচারপতিরা যে সুযোগ-সুবিধা পাবেন অন্য কমিশনাররাও সেই সুবিধা পাবেন। সিইসি ও নির্বাচন কমিশনারদের এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করেছে নির্বাচন কমিশন।

সোমবার (২১ আগস্ট) সকালে আগারগাঁও নির্বাচন ভবনে সিইসির সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশন সভায় এ প্রস্তাব অনুমোদন হয়।

সভা শেষে ইসি সচিব সচিব মো. জাহাংগীর আলম সাংবাদিকদের বলেন, এ সংক্রান্ত ১৯৮৩ সালের অর্ডিন্যান্স বাংলায় রূপান্তর করে আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। আজ অনুমোদিত হয়েছে। ভোটিংয়ের পর সংসদে যাবে। তবে সবই আগের মতোই আছে।

সচিব জানান, দ্বাদশ জাতীয় সংসদসহ অন্যান্য নির্বাচনের প্রশিক্ষণ সূচি অনুমোদন হয়েছে। ভোটগ্রহণ কর্মকর্তার প্যানেল প্রস্তুতের বিষয়ে পরে সিদ্ধান্ত হবে। আর প্রশিক্ষণ আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে শুরু হবে। আগের চেয়ে বাড়বে ভোটগ্রহণ কর্মকর্তার সংখ্যা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৯ লাখের বেশি ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগ করা হবে।

আরেক প্রশ্নের জবাবে ইসি সচিব জাহাংগীর জানান, বিধিমালা সংশোধনের ক্ষেত্রে অনলাইনে মনোনয়নপত্র দাখিলের বিষয়টি অন্তর্ভুক্ত হয়েছে। অনলাইনে মনোনয়নপত্র বাধ্যতামূলক হবে না, তবে আমরা উৎসাহিত করব। বৈঠকে আরেকটি বিষয় অনুমোদিত হয়েছে। মাঠপর্যায়ে যখন যে নির্বাচন হবে তখন যারা দায়িত্বে থাকবেন তারা আপ্যায়ন ভাতা পাবেন।

বিএনপির নিবন্ধন বাতিলের জন্য যুবলীগের করা আবেদনের বিষয়ে ইসি সচিব জাহাংগীর জানান, নিবন্ধন বাতিল অনেকেই চাইতে পারেন। তবে যে আইন আছে তা দেখে কমিশন সিদ্ধান্ত দেবে। এ ছাড়া সংযুক্ত আরব আমিরাতের পর এবার যুক্তরাজ্য ও সৌদি আরবে ভোটার বা এনআইডি কার্যকরম শুরু হবে বলেও জানান ইসি সচিব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১০

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১১

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১২

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৩

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১৪

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

১৫

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

১৬

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

১৭

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

১৮

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

১৯

গণপিটুনির শিকার ডিবি সদস্যরা অপহরণচেষ্টায় জড়িত, মামলার পর গ্রেপ্তার

২০
X