কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ মার্চ ২০২৫, ০৭:১১ পিএম
অনলাইন সংস্করণ

‘মোহাম্মদপুরের ঘটনায় দুপক্ষ আপস করায় ব্যবস্থা নেওয়া যাচ্ছে না’

সংবাদ সম্মেলনে উপদেষ্টা রিজওয়ানাসহ অন্যরা। ছবি : সংগৃহীত
সংবাদ সম্মেলনে উপদেষ্টা রিজওয়ানাসহ অন্যরা। ছবি : সংগৃহীত

মোহাম্মদপুরের ঘটনায় উভয় পক্ষ পুলিশের সামনে আপসনামায় স্বাক্ষর করায় সেটাকে চূড়ান্ত বলে বিবেচনা করা হচ্ছে। মঙ্গলবার (৪ মার্চ) অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘যেহেতু এখনো আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের অবস্থায় ফেরত আসেনি, সেহেতু কোনো কোনো জায়গায় এমন মব জাস্টিস ও মোরাল পুলিশিংয়ের ঘটনা ঘটছে। সরকার বারবার অবস্থান স্পষ্ট করেছে মব জাস্টিস বা মোরাল পুলিশিংয়ের অবস্থান এ দেশে নেই।’

উপদেষ্টা রিজওয়ানা বলেন, ‘কোনোভাবেই নারীর প্রতি সহিংসতা বা এ জাতীয় আচরণ সরকার সমর্থন করে না। এটা আগেও স্পষ্ট করেছি। ওই ঘটনার প্রেক্ষিতে আবারও আমাদের বার্তা সবার কাছে পৌঁছে দিচ্ছি।’

এর আগে গত শনিবার লালমাটিয়ায় চায়ের দোকানে দুই তরুণীকে হেনস্তার ঘটনা ঘটে। পরে পুলিশ এসে তরুণীদের উদ্ধার করে মোহাম্মদপুর থানায় নেওয়ার পর দুই পক্ষই আপস করেছে বলে পুলিশ দাবি করেছিল।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘মব জাস্টিস বা মোরাল পুলিশিং এগুলোর কোনো স্থান বাংলাদেশে নেই। এগুলো ঘটছে কিন্তু যখনই ঘটছে, সরকার ব্যবস্থা নিচ্ছে। মোহাম্মদপুরের ঘটনায় যেহেতু উভয় পক্ষ আপসনামায় স্বাক্ষর করেছে, সেহেতু আর পদক্ষেপ নেওয়া যাচ্ছে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১০

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১১

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১২

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৩

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১৪

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৫

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১৬

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১৭

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১৮

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১৯

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

২০
X