কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ মার্চ ২০২৫, ০২:৫৪ পিএম
আপডেট : ১১ মার্চ ২০২৫, ০৬:৪৫ পিএম
অনলাইন সংস্করণ
শ্রমবাজার সিন্ডিকেট

সাবেক অর্থমন্ত্রীর এজেন্সিসহ ১২ টির বিরুদ্ধে দুদকের মামলা

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

মালয়েশিয়ায় শ্রমবাজারে সিন্ডিকেট করে অতিরিক্ত অর্থ নেওয়া ও পাচারের দায়ে সাবেক অর্থমন্ত্রী মোস্তফা কামালের রিক্রুটিং এজেন্সিসহ ১২ টি এজেন্সির বিরুদ্ধে পৃথক ১২টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)

মঙ্গলবার (১১ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন।

তিনি জানান, সরকার নির্ধারিত টাকার চেয়ে ৫ গুণ টাকা বেশি নেওয়ার অভিযোগ রয়েছে এ এজেন্সিগুলোর বিরুদ্ধে। তারা ৬৭ হাজার শ্রমিকের কাছ থেকে ১ হাজার ১৭৮ কোটি টাকা আত্মসাৎ করেছে বলেও প্রাথমিকভাবে তথ্য পেয়েছে দুদক।

২০২২ সালের আগস্টে শ্রমবাজার পুনরায় খোলার পর থেকে মালয়েশিয়া বাংলাদেশি শ্রমিকদের জন্য ৫ লাখ ৩২ হাজারের বেশি কোটা বরাদ্দ রেখেছিল। এর মধ্যে ৪ লাখ ৭৬ হাজার শ্রমিক তাদের গন্তব্যে পৌঁছাতে পেরেছে।

তবে রিক্রুটিং এজেন্সিগুলো নির্ধারিত সময়ের আগে টিকিট সরবরাহ করতে না পারায় প্রায় ১৭ হাজার ৭৭৭ জন কর্মী বিমানে উঠতে পারেননি।

এ ঘটনায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি মালয়েশিয়ায় ১৭ হাজার কর্মীর কর্মস্থলে যোগ দিতে ব্যর্থ হওয়ার জন্য সিন্ডিকেট নামে পরিচিত ১০০টি বেসরকারি রিক্রুটিং এজেন্সিকে দায়ী করেছে।

মালয়েশিয়া কর্তৃপক্ষ এই ১০০টি বেসরকারি রিক্রুটিং এজেন্সিকে বাংলাদেশ থেকে কর্মী পাঠানোর অনুমতি দিয়েছিল। তবে নিয়োগ প্রক্রিয়ায় অব্যবস্থাপনা ও দুর্নীতির কারণে ২০২৪ সালের ৩১ মে মালয়েশিয়ার বেধে দেওয়া সময়সীমার আগে প্রায় ১৭ হাজার ৭৭৭ জন কর্মী পাঠাতে ব্যর্থ হয় সংস্থাগুলো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনী ফলাফল চ্যালেঞ্জ করে আদালতে মমতা ব্যানার্জী

ভারতীয় টমেটো আমদানির বিরুদ্ধে ব্যবসায়ীদের বিক্ষোভ

পুনঃখননে মৃতপ্রায় খালে প্রাণের জোয়ার, স্বস্তিতে ফুলবাড়িয়াবাসী

মাসুম সাঈদ খানের কবিতা : আমাদের আর কোনো বিশ্বাস নেই

সংসদ কক্ষে প্রবেশের সময় ‘মাথা নিচুতে’ আপত্তি মুজিবুর রহমানের

জুনেই চাকরি হারানোর শঙ্কায় প্রাণিসম্পদের ১,৪০০ জনের, কর্মসংস্থানের আশ্বাস মন্ত্রীর

সরকারি বাঙলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম মিলনমেলা ১০ জুলাই

সুপারকম্পিউটারের বিশ্লেষণে উঠে এলো কোন দল জিতবে বিশ্বকাপ

স্ত্রীর স্বীকৃতির দাবিতে ঢাকা কলেজে তরুণীর অবস্থান

চার্জে লাগিয়ে মোবাইল টিপলে কি ব্যাটারির ক্ষতি হয়?

১০

যে কারণে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি জটিল হয়ে উঠছে

১১

ছাত্রশিবিরের সেই কেন্দ্রীয় নেতা কারাগারে

১২

উপজেলা পরিষদে এমপিদের কক্ষ নির্মাণে বরাদ্দ ৬ লাখ

১৩

ফুটবল ইতিহাসের ৯ বড় অঘটন

১৪

বাগেরহাটে ৮ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা

১৫

প্রধানমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্যে পদ হারালেন ছাত্রদল নেতা

১৬

কেক কেটে ও মিছিল করে আর্জেন্টিনাকে সমর্থন রাঙ্গুনিয়ার ইউএনও’র

১৭

২০টি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার 

১৮

বুধবার আর্জেন্টিনার পরাজয়ের সম্ভাবনা কতটুকু, কী বলছে বিশ্লেষণ

১৯

চট্টগ্রামের বর্জ্য রূপান্তর হচ্ছে সম্পদে, বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী জাপান

২০
X