কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ মার্চ ২০২৫, ১০:০৭ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ ঔষধশিল্প সমিতির সভাপতি মুক্তাদির, সম্পাদক জাকির

বাঁ দিকে  ডা. মো. জাকির হোসেন ও ডানে আব্দুল মুক্তাদির। ছবি : সংগৃহীত
বাঁ দিকে ডা. মো. জাকির হোসেন ও ডানে আব্দুল মুক্তাদির। ছবি : সংগৃহীত

আগামী দুই বছর (২০২৫-২৬ ও ২০২৬-২৭) মেয়াদের জন্য বাংলাদেশ ঔষধশিল্প সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুক্তাদির এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ডেল্টা ফার্মার ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. জাকির হোসেন।

গত ১৫ মার্চ বাংলাদেশ ঔষধশিল্প সমিতির ৫৪তম বার্ষিক সাধারণ সভায় সমিতির ২০২৫-২৬ ও ২০২৬-২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।

কমিটির কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালসের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মুহাম্মদ হালিমুজ্জামান। সভায় ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান এম মোসাদ্দেক হোসেন, সিনিয়র সহসভাপতি এবং রেনাটার ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ এস কায়সার কবীর সহসভাপতি নির্বাচিত হয়েছেন।

এ ছাড়াও ২০ সদস্য বিশিষ্ট নতুন কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন- হাডসন ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক, এস এম শফিউজ্জামান, গ্লোব ফার্মাসিউটিক্যালসের চেয়াম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মো. হারুনুর রশীদ, ড্রাগ ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক এম এ হায়দার হোসেন, সেনেভিয়া ফার্মার চীফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) এস এ রাব্বুর রেজা, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের (ভ্যাকসিন ডিভিশন) ভাইস-চেয়ারম্যান, হাসনিন মুক্তাদির, নিপ্রো জেএমআই ফার্মার ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুর রাজ্জাক, এসকেএফ ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক ও গ্রুপ সিইও সিমিন রহমান, এসিআই এর চিফ অপারেটিং অফিসার (সিওও) এম মহিবুজ্জামান, রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান মো. নাসের শাহরিয়ার জাহেদী, ওয়ান ফার্মার ব্যবস্থাপনা পরিচালক কে এস এম মোস্তাফিজুর রহমান, স্কয়ার ফার্মাসিউটিক্যালসের (কেমিক্যাল ডিভিশন) এক্সিকিউটিভ ডিরেক্টর মো. মিজানুর রহমান, দি একমি ল্যাবরেটরীজের পরিচালক ফাহিম সিনহা, এরিস্টোফার্মার পরিচালক আহমেদ ইমতিয়াজ হাসান, জেনারেল ফার্মাসিউটিক্যালসের (ইউনিট-২) ব্যবস্থাপনা পরিচালক রাফিদুল হক এবং মিনারা এপিআই এর উপ ব্যবস্থাপনা পরিচালক আরাফাত জাহিদ ইবনে শফি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্তুগালকে সমতায় ফেরালেন রোনালদো

অবিশ্বাস্য রেকর্ড গড়লেন রোনালদো

ইউক্রেনে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ২৭

ঝুট ব্যবসাকে কেন্দ্র করে অস্ত্রের মহড়া, বিএনপি নেতাকে বহিষ্কার

ইতালিতে ট্রিপল মার্ডারের একমাত্র সাক্ষী আমিরের জবানবন্দি

শেষ ষোলোর টিকিট কেটে যে রেকর্ড গড়ল স্পেন

সাঁতার শিখতে গিয়ে প্রাণ গেল চতুর্থ শ্রেণির ছাত্রের

অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন

শ্রমিক নেতাকে হত্যা, ছাত্রদলের ২ নেতা বহিষ্কার

নরওয়ে ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় সুসংবাদ

১০

বিএনপি নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল

১১

কেন বাতিল হলো কুকুরেয়ার গোল?

১২

মুক্তিপণের আদায়ে অপহরণ, পুলিশের অভিযানে বাঁচল যুবক

১৩

পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচ কে জিতবে, জানাল সুপার কম্পিউটার

১৪

অস্ট্রিয়ার বিপক্ষে এগিয়ে থেকেই বিরতিতে গেল স্পেন

১৫

আশুলিয়ায় ডিবির অভিযানে গাঁজাসহ ২ মাদককারবারি গ্রেপ্তার

১৬

কলাবাগানে নিয়ে মাকে হত্যা, ঘাতক ছেলে গ্রেপ্তার

১৭

স্বপ্নভঙ্গের খতিয়ান: বাল্যবিয়ের বিষ-ছোবলে লাখো ছাত্রী

১৮

আনোয়ার ইস্পাতের আয়োজনে বুয়েটে প্রীতি ফুটবল ম্যাচ

১৯

স্থানীয় সরকারে ভোট দিতে ভোটার হওয়ার শেষ সময় ৩১ জুলাই

২০
X