কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৩, ১১:৪০ এএম
অনলাইন সংস্করণ

নাতিকে ফেরাতে বাংলাদেশ থেকে ভারতে বৃদ্ধ আবুল হোসেন

আবুল হোসেন। ছবি : সংগৃহীত
আবুল হোসেন। ছবি : সংগৃহীত

অভিমানে বাংলাদেশ থেকে অবৈধ ভাবে ভারত চলে আসা যুবককে আইনি বেড়াজাল থেকে উদ্ধার করতে বাংলাদেশ থেকে রানাঘাটে এলেন বছর পঁচাত্তরের বৃদ্ধ আবুল হোসেন। উদ্দেশ্য, নাতিকে নিয়ে দেশে ফিরবেন। ভারতের আনন্দবাজার পত্রিকা পুলিশ সূত্রে জানায়, গত ৪ জুলাই রাতে ধানতলা থানার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী বরণবেড়িয়া থেকে আটক করা হয় বছর পাঁচিশের যুবক সুইত রহমানকে। অনুপ্রবেশকারী হিসেবে তাঁকে গ্রেপ্তার করে ধানতলা থানার পুলিশ। বর্তমানে ওই বাংলাদেশি যুবকের স্থান হয়েছে রানাঘাট উপ-সংশোধনাগারে।

সম্প্রতি সামাজিক মাধ্যমে নাতির গ্রেপ্তার হওয়ার ঘটনা জানতে পারেন ঝিনাইদহের বাসিন্দা বৃদ্ধ আবুল হোসেন। সময় নষ্ট না করে নাতিকে দেশে ফিরিয়ে নিয়ে যেতে প্রথমে পাসপোর্ট, তার পর ভিসার অনুমতি নিয়ে গত সোমবার রাতে গেদে সীমান্ত হয়ে এ ভারতের মাটিতে পা রাখেন তিনি। মঙ্গলবার ভোরের আলো ফুটতেই বৃদ্ধ সটান চলে আসেন রানাঘাট আদালতে।

অচেনা দেশ, অচেনা মানুষজন। এতটুকুও ভয় না পেয়ে চোয়াল শক্ত করে আদালতের আইনজীবীদের পরামর্শ নেন তিনি। বৃদ্ধ বলেন, "ওই সুইত আমার ভাইগ্নার পোলা। ছোটবেলায় ও বাপেরে হারাইছে। ওই দেশে কাজ-কাম নাই। মায়ের লগে অশান্তি কইরা রাগে দেশ ছাড়ছে। ওরে দেশে ফিরাইতেই আমি বাংলাদেশ দিয়া এইহানে আইছি।" বৃদ্ধের দৃঢ় সংকল্প, "ওরে আমি দেশে ফিরামুই।"

নড়বড়ে অশক্ত শরীর। বৃদ্ধের সংকল্পে অভিভূত আইনজীবীদের অনেকেই। এ দিন আদালত চত্বরেও বৃদ্ধের উপস্থিতির ও নাতির টানে এ দেশে চলে আসার বিষয়টিকে কুর্নিশ জানান তাঁরা।

অনেকেই বলছেন, এ যেন চলচ্চিত্রের বাস্তবায়ন। আগামী ৩০ অগস্ট ধৃত বাংলাদেশি যুবক সুইতকে আদালতে তোলা হবে। আইনি জটিলতার বাধা পেরিয়ে শেষ পর্যন্ত নাতির হাত শক্ত করে ধরতে পারবেন কি না দাদু, সেই আশাতেই দিন গুনছেন আবুল হোসেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেক্ষাগৃহে ফিরছে শাকিবের 'বরবাদ' ও 'তাণ্ডব'

ভাগ্নের সঙ্গে পালালেন মামি, প্রবাসীর আত্মহত্যা 

যুবলীগ নেতাকে মারধর করে পুলিশে দিলেন ছাত্রদলের নেতাকর্মীরা

দেশি-বিদেশি মদদে জুলাই বিপ্লবীদের হেনস্থা করা হচ্ছে : নাহিদ

আমি না থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প

বিশ্বকাপে রেফারিদের বেতন কত?

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বন্ধ থাকবে চা বাগান

মেসির আর্জেন্টিনাকে নিয়ে মুশফিকের পোস্ট ভাইরাল

জন্মদিন উদযাপনের ঘণ্টাখানেক পরই অভিনেত্রীর মৃত্যু

পর্দা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যের অধিকার কারও নেই : আহমদ আবদুল কাইয়ূম

১০

নতুন ডিজি পেল জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর

১১

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে শুদ্ধি অভিযান শুরু

১২

পাঁচ কিংবদন্তির স্মৃতির আসর

১৩

১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা

১৪

আর্জেন্টিনা ও আলজেরিয়ার সমর্থকদের সংঘর্ষ

১৫

খিলগাঁওয়ে উচ্ছেদ অভিযানে ৪ ব্যবসায়ীকে জরিমানা

১৬

গাজীপুরে বিনামূল্যে ডেঙ্গু শনাক্তকরণ কিট বিতরণ

১৭

আবিদ রাজ্জাকের কবিতা : নির্বাসিত একজন

১৮

যে কারণে ইরানের ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে নিতে চান ট্রাম্প

১৯

কেরানীগঞ্জে সপ্তাহব্যাপী অভিযানে চোর-ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭৪১

২০
X