কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ মার্চ ২০২৫, ০৮:১৫ পিএম
অনলাইন সংস্করণ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

দৈনিক কালবেলায় গত ৬ মার্চ প্রকাশিত ‘১৮টি কোম্পানির বালাইনাশক বাড়াচ্ছে কৃষকের বিপদ’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ক্রপ প্রোটেকশন অ্যাসোসিয়েশন।

প্রতিবাদে বলা হয়, বাংলাদেশ ক্রপ প্রোটেকশন অ্যাসোসিয়েশনের সংঘবিধির 16 (a) (iii) অনুচ্ছেদে বর্ণিত বিধান অনুযায়ী সংগঠনটির মহাসচিব নির্বাচিত হওয়া সত্ত্বেও উক্ত সংবাদ প্রতিবেদনে মহাসচিব হিসেবে নিযুক্ত ব্যক্তি সংগঠনটির সদস্য নয় মর্মে মিথ্যাচার করা হয়েছে। এছাড়া প্রতিবেদনটিতে বাংলাদেশ ক্রপ প্রোটেকশন অ্যাসোসিয়েশনের সভাপতির নেতৃত্বে ভেজাল কীটনাশকের বাজার চলছে ও রাজস্ব ফাঁকি দিচ্ছে মর্মে যে বিবৃতি প্রদান করা হয়েছে, তা অবান্তর।

এতে আরও বলা হয়, দেশের বিভিন্ন প্রান্তে বালাইনাশক ও সার জাতীয় পণ্য ভেজালকারীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ গ্রুপ প্রোটেকশন অ্যাসোসিয়েশন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর একযোগে কাজ করছে।

বালাইনাশক পণ্যের মান নিয়ন্ত্রণ কার্যক্রম বালাইনাশক আইন ২০১৮ ও বালাইনাশক বিধিমালা ১৯৮৫ (সংশোধনী ২০১০) দ্বারা নির্ধারিত। এছাড়া সার ব্যবস্থাপনা আইন ২০০৬-এর ধারা-৯: পরিদর্শক ও সার ব্যবস্থাপনা বিধিমালা ২০০৭-এর বিধি-১২: পরিদর্শন কমিটির কার্যপরিধি বর্ণিত রয়েছে। উক্ত বিধানসমূহ প্রতিপালন না করে বালাইনাশক ও সার জাতীয় পণ্য পরীক্ষার কোনো আইনগত ভিত্তি নেই।

অথচ প্রকাশিত সংবাদ প্রতিবেদনটিতে নাম প্রকাশ না করে একটি সংস্থার বরাত দিয়ে যবিপ্রবি, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট ও সাংহাই নেইপু টেস্টিং টেকনোলজির বিধিবহির্ভূত পরীক্ষা প্রতিবেদনের তথ্য উল্লেখ করে দেশের সুনামধন্য বিভিন্ন কোম্পানির নাম ও সংশ্লিষ্ট কোম্পানিগুলোর বিভিন্ন বালাইনাশক ও সার জাতীয় পণ্য মানহীন মর্মে মিথ্যা বিবৃতি প্রচার করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

স্টেডিয়ামের পরিছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন তামিম

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

১০

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

১১

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

১২

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন মোতাহার হোসেন

১৩

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

১৪

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

১৫

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

১৬

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৭

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

১৮

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

১৯

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

২০
X