কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ মার্চ ২০২৫, ১২:০৩ পিএম
অনলাইন সংস্করণ

ঈদযাত্রায় স্বস্তিতে যাত্রীরা

ঈদে স্বজনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ফিরছে মানুষ। পুরোনো ছবি
ঈদে স্বজনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ফিরছে মানুষ। পুরোনো ছবি

ফাঁকা হচ্ছে ঢাকা। দীর্ঘ এক মাস সিয়াম সাধনা শেষে আসছে পবিত্র ঈদুল ফিতর। ঈদে স্বজনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ফিরছে মানুষ। তবে রাজধানীর বাস কাউন্টার গুলোতে তেমন কোনো চাপ নেই। টার্মিনালে নেই চিরচেনা সেই ভিড়।

শুক্রবার (২৮ মার্চ) ভোর থেকে রাজধানীর মহাখালীর বাস টার্মিনালেও সেই চিত্র দেখা গেছে। যাত্রীর অপেক্ষায় কাউন্টারগুলোতে হাঁকডাক করছেন কাউন্টার মাস্টাররা। দূরপাল্লার বাসে ডেকে ডেকে যাত্রী নিতে দেখা গেছে। কাঙ্ক্ষিত যাত্রীচাপ না থাকায় যাত্রীরা স্বস্তি নিয়ে ঢাকা ছাড়ছেন। যাত্রীরা বলছেন, বাড়তি ভাড়া নিচ্ছে না বাস কাউন্টারগুলো। তবে টিকিট কাটতে ও নির্ধারিত গাড়িতে উঠতে কিছুটা ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা।

কর্তৃপক্ষ বলছে, রাতে ছেড়ে যাওয়া বাসগুলো ঢাকায় পৌঁছাতে দেরি হওয়ায় এমনটা হচ্ছে। এ ছাড়া যাত্রীদের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা দেখা গেছে।

অন্যদিকে অনেকেই স্বস্তির কথা মাথায় রেখে বেছে নিয়েছেন রেলের যাত্রা। বুধবার (২৬ মার্চ) সকাল থেকেই কমলাপুর রেলস্টেশনে যাত্রীদের ভিড়। আজ ভোর থেকে কয়েকটি ট্রেন ঢাকা ছেড়ে গেছে। প্রতিটি ট্রেনই নির্ধারিত সময়ের ১০ থেকে ১৫ মিনিট দেরিতে প্ল্যাটফর্ম ত্যাগ করেছে। যদিও তা নিয়ে যাত্রীদের মাঝে তেমন কোনো উদ্বেগ নেই। দীর্ঘ ছুটিতে বাড়ি ফেরার আনন্দই তাদের কাছে মুখ্য। যারা আগেই টিকিট কেটে রেখেছেন তারা নির্ধারিত সিট পেয়ে স্বস্তি প্রকাশ করছেন। তবে যারা টিকিট পাননি তারা কালোবাজারির অভিযোগ আনছেন।

এ ছাড়া গত বুধবার থেকে আসন্ন পবিত্র ঈদুল ফিতরের পর ফিরতি ট্রেনযাত্রার ৫ এপ্রিলের অগ্রিম টিকিট মিলছে। বুধবার সকাল ৮টায় তৃতীয় দিনের মতো ফিরতি যাত্রার পশ্চিমাঞ্চলের অগ্রিম টিকিট পাওয়া যাচ্ছে। আর পূর্বাঞ্চলের ট্রেনের অগ্রিম টিকিট দুপুর ২টা থেকে পাওয়া যাবে।

এর আগে গত রোববার (৯ মার্চ) রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে অগ্রিম টিকিট বিক্রির তথ্য জানানো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুশইন ঠেকাতে শেরপুর সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নজরদারি 

চট্টগ্রামে দর্শকের ঢল, কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম

প্রজ্ঞাপন জারি / গাঢ় নীল-লাইট অলিভ রঙা শার্ট, খাকি ট্রাউজারে ফিরছে পুলিশের পোশাক

পরমাণু কর্মসূচি ইস্যুতে এবার উত্তর কোরিয়াকে ‘ধরবেন’ ট্রাম্প

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে মধুর সমস্যায় স্কালোনি

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ফ্যামিলি কার্ডে অনিয়ম, ৮ কর্মকর্তাকে বহিষ্কারের কথা জানালেন প্রতিমন্ত্রী

লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত

১০

ব্রাজিল-হাইতি ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

১১

রাজনৈতিক প্রশ্রয় না পেলে সিন্ডিকেটের অস্তিত্ব থাকত না: জামায়াতের আমির

১২

‘অগ্রযাত্রা প্রতিদিন’ সম্পাদক মেহেদী হাসান গ্রেপ্তার

১৩

ক্লাসে দুই শিক্ষার্থী, মাসে ব্যয় ৩ লাখ টাকা

১৪

শৈশবে মেসির ‘আশীর্বাদ’ পাওয়া সেই স্ট্রাইকার এবার মুখোমুখি ব্রাজিলের

১৫

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মা-ছেলের 

১৬

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

১৭

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

১৮

আইআরজিসি’র হুঁশিয়ারি / অতিরিক্ত দাবি তুললে শত্রুকে ‘আরও বড় পরাজয়’ বরণ করতে হবে

১৯

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

২০
X