কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ মার্চ ২০২৫, ০৩:০২ পিএম
অনলাইন সংস্করণ

ঈদযাত্রায় যেসব বিষয় মাথায় রাখা উচিত 

লঞ্চঘাটে ঘরমুখো মানুষ। পুরোনো ছবি
লঞ্চঘাটে ঘরমুখো মানুষ। পুরোনো ছবি

দরজায় কড়া নাড়ছে ঈদুল ফিতর। এরই মধ্যে পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে বাড়ি ছুটছে মানুষ। ঈদযাত্রা সহজ করতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে ঈদযাত্রার সময় সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তারা।

ঈদযাত্রা নিবিঘ্ন করতে যেসব বিষয় মাথায় রাখা জরুরি

* অবশ্যই টিকিট এবং নগদ অর্থ সঙ্গে রাখতে হবে। নিজের ব্যাগ-পত্রও সাবধানে রাখা জরুরি। সতর্কতা হিসেবে সম্ভব হলে আলাদা কয়েকটি জায়গায় অর্থ রাখতে পারেন।

* ট্রেনে, বাসে কিংবা লঞ্চে ভ্রমণের সময় শিশুদের বেশি সতর্ক অবস্থায় রাখতে হবে। বাইরের পানীয় ও খাবার একদমই দেওয়া উচিত না। খেয়াল রাখবেন, কোনো বাচ্চা যেন জানালা দিয়ে হাত বাইরে না রাখে।

* ঈদের সময় যাত্রাপথে মলম পার্টি ও ছিনতাইকারীদের আনাগোনা বেশি থাকে, তাই সতর্ক থাকুন। যানবাহনে অপরিচিত কেউ খাদ্য বা পানীয় দিলে খাবেন না। সতর্ক থাকুন।

* গরমে ভ্রমণের সময় হালকা, আরামদায়ক ও সহজে বাতাস চলাচল করতে পারে এমন পোশাক পরা উচিত। নরম জুতা বা স্যান্ডেল পরা উচিত।

* রোজা রেখে ভ্রমণ করলে অতিরিক্ত সতর্কতা হিসেবে খাবার এবং প্রয়োজনীয় পানীয় সঙ্গে রাখুন। যেন ইফতারের সময় বাইরের খাবার খেতে না হয়। গরমের কথা মাথায় রেখে পানির পাশাপাশি হাতপাখাও সঙ্গে রাখতে পারেন।

* ভ্রমণের সময় অতি জরুরি ও প্রয়োজনীয় কিছু ওষুধ এবং ফার্স্ট এইড বক্স নেওয়া উচিত। কারণ রাস্তায় অনেক সময় ওষুধ পাওয়া যায় না। প্যারাসিটামল, বমির ওষুধ, গ্যাসের ওষুধ, ডায়রিয়ার জন্য ওরাল স্যালাইন ইত্যাদি সঙ্গে রাখুন। এছাড়া তুলা, গজ, ব্যান্ডেজ, স্যাভলন ইত্যাদি সংগ্রহে রাখুন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হোয়াটসঅ্যাপে আসছে আকর্ষণীয় ২ ফিচার, যেসব সুবিধা পাবেন

শব্দদূষণ নিয়ন্ত্রণে ২৯ হাজারের বেশি মামলা, ১ কোটি ৯২ লাখ টাকা জরিমানা

বেসরকারি শিক্ষকদের বদলিতে তথ্য এন্ট্রির সময় বাড়ল

চৈতালীকে গ্রেপ্তার ও আইনজীবী সনদ বাতিলের দাবি হেফাজতের

প্রশ্নপত্রে নেই সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম, শিক্ষার্থীদের বিক্ষোভ

সংরক্ষিত এমপিকে স্পিকার / ২ মিনিটে শেষ করুন, বাকি কথা টকশোতে বলবেন

মার্কিন বিমানঘাঁটিতে ফ্লুর প্রাদুর্ভাব, আক্রান্ত ২০০

হঠাৎ শ্বাস নিতে কষ্ট হচ্ছে? জেনে নিন কখন এটি বিপদ সংকেত

মেঘালয়ের ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে বন্যার শঙ্কা, তলিয়েছে সাদাপাথর

প্রেমিককে হত্যার পর লাশ গুমের অভিযোগ, প্রেমিকাসহ আটক ৪

১০

চীনা যুদ্ধবিমান অনুপ্রবেশ, জবাবে পাঁচ দিনের যুদ্ধ প্রস্তুতি মহড়া তাইওয়ানের 

১১

আনন্দ ভ্রমণে যেতে দোকানে দোকানে চাঁদা চেয়ে চিঠি

১২

বাংলাদেশ খেলাফত মজলিশের আমিরকে নিয়ে বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

১৩

শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

১৪

প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে সঙ্গী হিসেবে কারা আছেন

১৫

বাবার অসিয়তের জায়গায় দাফনে সন্তানদের বাধা, ৩ স্থানে খোঁড়া হলো কবর

১৬

১৫ বছরের কম বয়সীদের সামাজিকমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আমিরাতের 

১৭

সিলেটের সাদাপাথর সাময়িকভাবে বন্ধ ঘোষণা

১৮

পরের দুই ম্যাচে জিততে না পারলে কী হবে আর্জেন্টিনার?

১৯

জীবনের প্রথম খিঁচুনি কি ক্যানসারের লক্ষণ? যা বলছে গবেষণা

২০
X