কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৫, ০৮:৩৯ এএম
আপডেট : ০৮ এপ্রিল ২০২৫, ১১:৩৭ এএম
অনলাইন সংস্করণ

ট্রেনের পাওয়ার কারে যাত্রী না নিতে নির্দেশনা

ট্রেনের পাওয়ার কারে যাত্রী না নিতে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ রেলওয়ে। ছবি : সংগৃহীত
ট্রেনের পাওয়ার কারে যাত্রী না নিতে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ রেলওয়ে। ছবি : সংগৃহীত

আন্তঃনগর, মেইল বা কমিউটার ট্রেনের পাওয়ার কারের বাইরে বা ভেতরে কোনো যাত্রী না নিতে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

রোববার (৬ এপ্রিল) বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের প্রধান বৈদ্যুতিক প্রকৌশলী মুহাম্মদ শফিকুর রহমানের স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়।

নির্দেশনায় বলা হয়, পাওয়ার কারের যাত্রী পরিবহন প্রতিরোধ করতে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ময়মনসিংহ, দেওয়নাগঞ্জবাজার, ভৈরববাজার, আখাউড়া, লাকসাম, চাঁদপুর, চট্টগ্রাম এবং কক্সবাজার স্টেশনে দায়িত্বপ্রাপ্ত সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ারদের (এসএসএই) নজরদারি বাড়াতে হবে। এসব স্টেশনে আন্তঃনগর, মেইল, লোকাল এবং কমিউটার ট্রেনগুলো যখন যাত্রা বিরতি করবে তখন পাওয়ার কারের তাৎক্ষণিক ভিডিও চিত্র ধারণ করতে হবে। পাওয়ার কারে কোনো যাত্রী পাওয়া গেলে তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করতে হবে।

এতে বলা হয়, সম্প্রতি লক্ষ করা যাচ্ছে যে, বিভিন্ন যাত্রীবাহী ট্রেনগুলোর পাওয়ার কারে দায়িত্বরত পাওয়ারকার সংশ্লিষ্ট কর্মচারীরা প্রতিনিয়ত প্রারম্ভিক স্টেশন থেকে অথবা যাত্রাবিরতি স্টেশন হতে গন্তব্য স্টেশন পর্যন্ত পাওয়ার কারে যাত্রী পরিবহন করছেন। এ ঘটনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে। পাওয়ার কারের মতো স্পর্শকাতর জায়গায় যাত্রী পরিবহন খুবই ঝুঁকিপূর্ণ। এতে করে যেকোনো সময়ে অনাকাঙ্ক্ষিত ঘটনা সংঘটিত হয়ে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে। পাওয়ার কারে যত্রতত্র যাত্রী পরিবহন প্রতিরোধের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কঠোর নির্দেশনা রয়েছে।

উল্লেখ্য, এর আগে গত ৩ এপ্রিল গাজীপুরের শ্রীপুরের সাতখামাইর এলাকায় ময়মনসিংহগামী মহুয়া কমিউটার ট্রেনের পাওয়ার কারে আগুনের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের ঘটনায় ট্রেনের পাওয়ার কারটি পুড়ে যায়। এ ঘটনার পরে পাওয়ার কারে যাত্রী পরিবহনের অভিযোগ ওঠে রেলের কর্মচারীদের বিরুদ্ধে। এর কয়েকদিন পরেই এমন নির্দেশনা এলো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুশইন ঠেকাতে শেরপুর সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নজরদারি 

চট্টগ্রামে দর্শকের ঢল, কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম

প্রজ্ঞাপন জারি / গাঢ় নীল-লাইট অলিভ রঙা শার্ট, খাকি ট্রাউজারে ফিরছে পুলিশের পোশাক

পরমাণু কর্মসূচি ইস্যুতে এবার উত্তর কোরিয়াকে ‘ধরবেন’ ট্রাম্প

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে মধুর সমস্যায় স্কালোনি

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ফ্যামিলি কার্ডে অনিয়ম, ৮ কর্মকর্তাকে বহিষ্কারের কথা জানালেন প্রতিমন্ত্রী

লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত

১০

ব্রাজিল-হাইতি ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

১১

রাজনৈতিক প্রশ্রয় না পেলে সিন্ডিকেটের অস্তিত্ব থাকত না: জামায়াতের আমির

১২

‘অগ্রযাত্রা প্রতিদিন’ সম্পাদক মেহেদী হাসান গ্রেপ্তার

১৩

ক্লাসে দুই শিক্ষার্থী, মাসে ব্যয় ৩ লাখ টাকা

১৪

শৈশবে মেসির ‘আশীর্বাদ’ পাওয়া সেই স্ট্রাইকার এবার মুখোমুখি ব্রাজিলের

১৫

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মা-ছেলের 

১৬

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

১৭

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

১৮

আইআরজিসি’র হুঁশিয়ারি / অতিরিক্ত দাবি তুললে শত্রুকে ‘আরও বড় পরাজয়’ বরণ করতে হবে

১৯

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

২০
X