কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৫, ১২:৫৮ পিএম
আপডেট : ০৮ এপ্রিল ২০২৫, ০১:৪১ পিএম
অনলাইন সংস্করণ

মাকে জামায়াতের রুকন অপবাদ দিয়ে বাড়ি থেকে উচ্ছেদ করেছিলেন তুরিন

ব্যারিস্টার তুরিন আফরোজ। ছবি : সংগৃহীত
ব্যারিস্টার তুরিন আফরোজ। ছবি : সংগৃহীত

নিজের মাকে জামায়াতের রুকন অপবাদ দিয়ে বাড়ি থেকে উচ্ছেদ করেছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ।

সেসময় তুরিনের মা সামসুন নাহার তাসলিম জানান, জামায়াতের সঙ্গে তার কোনো সম্পর্ক না থাকলেও তুরিন আফরোজ প্রতিনিয়ত সব জায়গায় তাকে জামায়াতের রুকন বলে অপপ্রচার চালায়। এটা করে আওয়ামী লীগের শাসনামলে ক্ষমতার অপব্যবহার করে তাকে উত্তরার বাসা থেকে বের করে দেওয়া হয়।

তিনি জানান, তুরিনের অনৈতিক ও উচ্ছৃঙ্খল কর্মকাণ্ডে বাধা দেওয়ায় সে আমার সঙ্গে এসব করতো। এখন নতুন সরকার এসেছে। ড. ইউনূসের সরকারের কাছে আবেদন আমার বাসা ফেরত দেওয়া হোক।

এদিকে সোমবার রাতে উত্তরা ৩ নম্বর সেক্টরের একটি বাসায় অভিযান চালিয়ে তুরিন আফরোজকে গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। বৈষম্যবিরোধী আন্দোলনের এক হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপি উত্তরা বিভাগের উপকমিশনার মো. মহিদুল ইসলাম।

তিনি বলেন, গত ২৭ মার্চ উত্তরাতে একটি হত্যাচেষ্টা মামলা হয়েছে। তিনি এজহারভুক্ত আসামি। তার গতিবিধি নজরদারিতে রেখেছিলাম। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া নীলফামারিতে তার নামে আরও মামলা আছে।

উল্লেখ্য, তুরিন আফরোজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ছিলেন। তবে অভিযুক্ত একজনের সঙ্গে সাক্ষাতের অভিযোগে তাকে ট্রাইব্যুনাল থেকে অপসারণ করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যাংক কর্মকর্তা দম্পতিকে মারধর, মূল অভিযুক্ত সাইফুল গ্রেপ্তার

মেসি-রোনালদোসহ অনেক খেলোয়াড়ের জার্সির হাতায় ‘প্যাচ’, নেপথ্যে কী?

নগদ টাকা-মোবাইলসহ ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

১০

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

১১

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

১২

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

১৩

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

১৪

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১৫

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১৬

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১৭

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১৮

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৯

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

২০
X