কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৫, ১২:৫৬ এএম
আপডেট : ০৮ এপ্রিল ২০২৫, ০৭:০৯ এএম
অনলাইন সংস্করণ

উত্তরা থেকে তুরিন আফরোজ গ্রেপ্তার

তুরিন আফরোজকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার মুহূর্ত। ছবি : সংগৃহীত
তুরিন আফরোজকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার মুহূর্ত। ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজকে গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। বৈষম্যবিরোধী আন্দোলনের এক হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (০৭ এপ্রিল) রাতে উত্তরা ৩ নম্বর সেক্টরের একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছন ডিএমপি উত্তরা বিভাগের উপকমিশনার মো. মহিদুল ইসলাম।

তিনি বলেন, গত ২৭ মার্চ উত্তরাতে একটি হত্যাচেষ্টা মামলা হয়েছে। তিনি এজহারভুক্ত আসামি। তার গতিবিধি নজরদারিতে রেখেছিলাম। আজকে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এই মামলায় আমরা তাকে গ্রেপ্তার করেছি। এছাড়া নীলফামারিতে আরও মামলা আছে।

তুরিন আফরোজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ছিলেন তিনি। তবে অভিযুক্ত একজনের সঙ্গে সাক্ষাতের অভিযোগে তাকে ট্রাইব্যুনাল থেকে অপসারণ করা হয়।

ছাত্র জনতার অভ্যুত্থানে সরকার পতনের নীলফামারীর জলঢাকায় তার মেয়ের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এরপর ৭ আগস্ট তার উত্তরার বাসায় দুর্বৃত্তরা হামলা চালায়। হামলার তিনি অভিযোগ করেন, দুর্বৃত্তরা তার মাথার চুল কেটে দেয় এবং শারীরিক নির্যাতন করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এখনো সময় আছে’, জুলাইপন্থীদের উদ্দেশে মাহফুজ আলমের বার্তা

গাইবান্ধায় রামের মূর্তি ‘অবমাননার’ প্রতিবাদে শাহবাগে মশাল মিছিল

অপতথ্য প্রচার নিয়ে বিবৃতি দিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী

সন্ধ্যার পর ফুটপাত দখল, রাস্তা জুড়ে চলছে চোরাই পণ্যের হাট

মাজারে মদ-গাঁজার আসর বন্ধের নির্দেশ ডিসি সারওয়ারের

ফেনীতে ইয়াবাসহ তাঁতী দল নেতা গ্রেপ্তার

সেই ঘটনায় ১৬ বছর পর প্রভার পাশে শিহাব শাহীন, তুললেন বিচারের প্রশ্ন

পরিবর্তন হচ্ছে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম

নতুন যুদ্ধবিরতির পরপরই লেবাননে ইসরায়লের ১২ হামলা  

‘পুকুর-ফিশারিজের জন্য সড়ক যেন নষ্ট না হয়’

১০

ভক্তদের চাহিদায় বাড়ছে বিটিএসের শো

১১

শিক্ষায় গুরুত্ব দিলে বিশ্বের এক নম্বর জাতি হওয়া সম্ভব : শিক্ষামন্ত্রী

১২

ফুটবলযুদ্ধ নিয়ে নাটক ‘ফ্যান অব ব্রাজেন্টিনা’

১৩

জীবনের গল্প নিয়ে আসছে ‘চাওয়া পাওয়া’

১৪

দেশজুড়ে বজ্রবৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন

১৫

ফেনী জেলা যুবদলের স্থগিতাদেশ প্রত্যাহার

১৬

প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু

১৭

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ৫০০ বছরের পুরোনো ফুটবল

১৮

অফিসার্স ক্লাবে রূপালী ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন

১৯

প্রজ্ঞাপনের পর চাকরিরত ও পেনশন-অবসরে যেসব সুবিধা বাড়ল

২০
X