কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৫, ১২:৪৮ এএম
আপডেট : ১০ এপ্রিল ২০২৫, ০১:১৮ এএম
অনলাইন সংস্করণ

মেক্সিকোর স্বনামধন‍্য ম্যাগাজিনের কভারে জায়গা পেল বাংলাদেশের জুলাই আন্দোলন

স্প্যানিশ ভাষায় প্রকাশিত মেক্সিকোর জনপ্রিয় কূটনৈতিক ম্যাগাজিন ‘মুন্ডো’। ছবি : সংগৃহীত
স্প্যানিশ ভাষায় প্রকাশিত মেক্সিকোর জনপ্রিয় কূটনৈতিক ম্যাগাজিন ‘মুন্ডো’। ছবি : সংগৃহীত

বাংলাদেশের জুলাই আন্দোলনের গল্প এবার উঠে আসলো মেক্সিকোর স্বনামধন‍্য ম্যাগাজিনে। স্প্যানিশ ভাষায় প্রকাশিত মেক্সিকোর জনপ্রিয় কূটনৈতিক ম্যাগাজিন ‘মুন্ডো’-এর কভার স্টোরিতে জায়গা করে নিয়েছে বাংলাদেশের অনমনীয় দ্রোহ ও এগিয়ে যাওয়ার উদ্দীপনাময় ছাত্র-জনতার আন্দোলন।

এছাড়াও ম্যাগাজিনটি প্রকাশ করেছে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত সাংবাদিক এবং সিনিয়র সচিব হিসেবে নিয়োগ পাওয়া রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর একটি দীর্ঘ সাক্ষাৎকার।

বুধবার (৯ এপ্রিল) মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী তার ফেসবুক প্রোফাইল থেকে ম্যাগাজিনটির কয়েকটি পাতা শেয়ার করেন।

তিনি লেখেন, স্প্যানিশ ভাষায় প্রকাশিত মেক্সিকোর স্বনামধন‍্য কূটনৈতিক ম্যাগাজিন ‘মুন্ডো’-এর কভার স্টোরিতে উঠে এসেছে অবাক করা বাংলাদেশের অনমনীয় দ্রোহ ও এগিয়ে যাওয়ার উদ্দীপনাময় সম্ভাবনার গল্প।

ম্যাগাজিনের কভারে জাতীয় সংসদ ভবনের সামনে ৫ আগস্টের একটি চিত্র তুলে ধরা হয়। ৬৪ পৃষ্ঠার ম্যাগাজিনটির প্রায় এক তৃতীয়াংশ জুড়েই ছিল বাংলাদেশের জুলাই আন্দোলন এবং আন্দোলন পরবর্তী সম্ভাবনাময় ভবিষ্যৎ নিয়ে একাধিক নিবন্ধ।

স্প্যানিশ ভাষার জনপ্রিয় ম্যাগাজিন মুন্ডো গত ৩৫ বছর ধরে প্রকাশিত হয়ে আসছে। ত্রৈমাসিক এই ম্যাগাজিনটিতে নিয়মিত আন্তর্জাতিক বিভিন্ন খবর ও প্রতিবেদন প্রকাশ করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুশইন ঠেকাতে শেরপুর সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নজরদারি 

চট্টগ্রামে দর্শকের ঢল, কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম

প্রজ্ঞাপন জারি / গাঢ় নীল-লাইট অলিভ রঙা শার্ট, খাকি ট্রাউজারে ফিরছে পুলিশের পোশাক

পরমাণু কর্মসূচি ইস্যুতে এবার উত্তর কোরিয়াকে ‘ধরবেন’ ট্রাম্প

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে মধুর সমস্যায় স্কালোনি

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ফ্যামিলি কার্ডে অনিয়ম, ৮ কর্মকর্তাকে বহিষ্কারের কথা জানালেন প্রতিমন্ত্রী

লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত

১০

ব্রাজিল-হাইতি ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

১১

রাজনৈতিক প্রশ্রয় না পেলে সিন্ডিকেটের অস্তিত্ব থাকত না: জামায়াতের আমির

১২

‘অগ্রযাত্রা প্রতিদিন’ সম্পাদক মেহেদী হাসান গ্রেপ্তার

১৩

ক্লাসে দুই শিক্ষার্থী, মাসে ব্যয় ৩ লাখ টাকা

১৪

শৈশবে মেসির ‘আশীর্বাদ’ পাওয়া সেই স্ট্রাইকার এবার মুখোমুখি ব্রাজিলের

১৫

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মা-ছেলের 

১৬

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

১৭

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

১৮

আইআরজিসি’র হুঁশিয়ারি / অতিরিক্ত দাবি তুললে শত্রুকে ‘আরও বড় পরাজয়’ বরণ করতে হবে

১৯

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

২০
X